খেলা হবে দিবসের আগে ত্রিপুরায় রাজীব, ফের কি বিজেপিতে মহাপতন আসন্ন? জল্পনা চরমে

খেলা হবে দিবসের আগে ত্রিপুরায় রাজীব, ফের কি বিজেপিতে মহাপতন আসন্ন? জল্পনা চরমে

হঠাৎ ত্রিপুরায় দেখা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগরতলায় পা রেখেই সকালে ত্রিপুরেশ্বরী মন্দিের পুজো দিয়েছেন তিনি। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ ত্রিপুরা সফর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজীবকে তেমন সক্রিয়ভাবে বিজেপি করতে দেখা যায়নি। ডোমজুড়ে হেরে মুখ পুড়েছিল বিজেপি নেতার। তারপরে মুকুল রায়ের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। কিন্তু তৃণমূল তাঁকে ফেরাতে নারাজ ছিল। তৃণমূলের খেলা হবে দিবসের ঠিক আগে রাজীবের ত্রিপুরা গমন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কোন দিকে থাকবেন তিনি। তৃণমূল না বিজেপি এই নিয়ে চড়ছে পারদ।

ত্রিপুরায় রাজীব

ত্রিপুরায় রাজীব

হঠাৎ করে ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালেই তিনি আগরতলায় পৌঁছন। সেখান পৌঁছেই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন রাজীব। ঠিক ১৬ অগাস্টের আগে রাজীবের এই ত্রিপুরা সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে। যদিও ২০১৬ সাল থেকেই ত্রিপুরার সঙ্গে রাজীবের যোগাযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসে থাকাকালীনই ত্রিপুরায় দলের একাধিক কাজে যাতায়াত করতেন তিনি। কিন্তু এবার বিজেপি নেতা হিসেবে ত্রিপুরায় পা রেখেছেন তিনি। কাজেই কোন কারণে রাজীবের এই ত্রিপুরা সফর এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কী বললেন রাজীব

কী বললেন রাজীব

ত্রিপুরায় পা রাখতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে িগয়েছে রাজীবকে নিয়ে। তাহলে কী দলের নির্দেশেই রাজীবের এই ত্রিপুরা সফর। নাকী তৃণমূলের হাত রয়েছে রাজীবের এই সফরে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজীব অবশ্য স্পষ্ট জানিয়েছেন তাঁর সফর একান্ত ব্যক্তিগত। এর সঙ্গে রাজনীতিক কোনও সম্পর্ক নেই। তিনি অনেকদিন ধরেই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন বলে ভেবেছিলেন। সময় সুযোগ করে উঠতে পারছিলেন না। সময় পেতেই সেই ইচ্ছে পূরণে ছুটে এসেছেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। তবে রাজীবের এই যুক্তি খুব একটা গ্রহনযোগ্য বলে মনে করছে না রাজনৈতিক মহল।

ত্রিপুরায় খেলা হবে দিবস

ত্রিপুরায় খেলা হবে দিবস

১৬ অগাস্ট ত্রিপুরায় সর্বশক্তি নিয়ে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন দলের ৮ সাংসদ। দোলা সেন, শান্তনু সেন , কাকলি ঘোষদস্তিদার , অপরূপা পোদ্দার , প্রসূন বন্দ্যোপাধ্যায় , প্রতিমা মণ্ডল, আবিররঞ্জন বিশ্বাস ও অর্পিতা ঘোষ । আগরতলার একটি হোেটলে আজ সাংবাদিক বৈঠক করবে তৃণমূল কংগ্রেসের দুই নেতা। তার জন্য আগে থেকেই অনুমতি নিয়ে রেখেছে তারা। ব্রাত্য বসু এবং মলয় ঘটক সাংবাদিক বৈঠক করবেন। খেলা হবে দিবসকে ত্রিপুরায় বেশি গুরুত্ব দিয়ে উদযাপনের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। দলনেত্রীর নির্দেশেই সব সাংসদরা হাজির হয়েছেন সেখানে। ত্রিপুরায় একের পর এক তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেফতারির ঘটনার পরেই আরও আন্দোলন তীব্রতর করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৬ নেতার নামে এফআইআর দায়ের করেছে ত্রিপুরা পুলিশ।

রাজীব কি ফিরছেন

রাজীব কি ফিরছেন

বিধানসভা ভোটের পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ডোমজুর কেন্দ্রে হেরেছিলেন রাজীব। তারপরেই বিজেপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একাধিক কথা বলেন তিনি। তৃণমূল কংগ্রেসে ফেরারও ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজীব। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তাঁর সঙ্গে গিয়ে দেখা করেছিলেন। এমনকী মুকুল রায়ের স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানেও গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরেই রাজীবের তৃণমূল কংগ্রেসে ফেরার জল্পনা শুরু হয়। কিন্তু সূ্ত্রের খবর তৃণমূল রাজীবকে ফেরাতে রাজি হয়নি। তারপরে আবার রাজীবের ত্রিপুরা সফর ঘিরে জল্পনা আরও বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+