গা, হাত কালো হতে পারে! মোদীকে নিয়ে হুঁশিয়ারির পাল্টা দিলেন রাহুল
রাহুল সিনহা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কালো পতাকা দেখানো হলে গা-হাত কালো হয়ে যেতে পারে।
১১ জানুয়ারি বিকেলে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে কালো পতাকা দেখানো হবে হবে সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। তবে এরই পাল্টা দিয়েছে বিজেপি। দলের নেতা রাহুল সিনহা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কালো পতাকা দেখানো হলে গা-হাত কালো হয়ে যেতে পারে।

মোদীকে ঘিরে বিক্ষোভ কর্মসূচি বামেদের
সিএএ নিয়ে সারা দেশের সঙ্গে উত্তাল পশ্চিমবঙ্গও। এই সময় মোদী কলকাতায় আসলে তাঁকে ঘিরে বিক্ষোভে হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। শনিবার সেই সংক্রান্ত ঘোষণা করে দেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি বলেছেন, মোদীজি ১০ বা ১১ জানুয়ারি যেদিনই আসুন না কেন তাঁকে কালো পতাকা দেখানো হবে। মোদী গো ব্যাক স্লোগানও উঠবে, জানিয়েছেন সেলিম।

পাল্টা হুঁশিয়ারি রাহুল সিনহার
সিপিএম নেতা মহঃ সেলিমের হুঁশিয়ারির পাল্টা দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেছেন, সিপিএম-এর কে আছে। ওদের মুখই তো কালো হয়ে গিয়েছে। তাঁর প্রশ্ন কালো পতাকার কী দরকার। তবে সঙ্গে তাঁর হুঁশিয়ারি কালো পতাকা দেখানো হলে গা-হাত কালো হয়ে যেতে পারে।

কলকাতায় ১১ ও ১২ জানুয়ারি মোদীর কর্মসূচি
১১ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন রাতে তিনি রাজভবনে থাকবেন। পরের দিন যোগ দেবেন পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে। ওইদিনই তিনি দিল্লি ফিরে যাবেন। পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে ১২ জানুয়ারি সকাল সাড়ে দশটায় একই মঞ্চে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।












Click it and Unblock the Notifications