রাজ্যে লকডাউন ধর্মের ভিত্তিতে! মমতার সরকারকে নিশানা করে সুর চড়ালেন রাহুল সিনহা
rahul sinha, west bengal, coronavirus, রাহুল সিনহা, পশ্চিমবঙ্গ, করোনা ভাইরাস
করোনা সংক্রমণ রুখতে লকডাউন পালন করা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপি নেতা রাহুল সিনহার। উত্তরপাড়ায় দলীয় এক অনুষ্ঠানে রাজ্যে লকডাউন ধর্মের ভিত্তিতে করা হয়েছে বলে অভিযোগ তোলেন।

রাজ্যে ধর্মের ভিত্তিতে লকডাউন
রাজ্যে ধর্মের ভিত্তিতে লকডাউনের অভিযোগ বিজেপি নেতা রাহুল সিনহার। তিনি বলেন লকডাউনটা যদি ধর্মের ভিত্তিতে হয়, তাহলে চিন্তার বিষয়। কলকাতা ও আশপাশের এলাকায় যেসব জায়গায় কন্টেইনমেন্ট জোন হওয়ার কথা, সেসব এলাকাকে কন্টেইনমেন্ট জোনের বাইরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিপদের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ
রাহুল সিনহার মন্তব্য রাজ্য সরকার যদি প্রতিটি ক্ষেত্রে সাম্প্রদায়িত দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করে তাহলে বিপদ আসন্ন। পশ্চিমবঙ্গ সেই বিপদের দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সাম্প্রদায়িক হাতিয়ারে তৃণমূলকে ঘায়েল করার চেষ্টা
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি তাদের বিরোধীরা সাম্প্রদায়িক বলে অভিযোগ করে থাকে। এবার তৃণমূলের গায়ে লকডাউন নিয়ে সাম্প্রদায়িক তকমা দিতে চাইলেন রাহুল সিনহা।

রাজ্যে করোনা মোকাবিলা নিয়ে প্রশ্ন
রাজ্যে করোনার মোকাবিলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল সিনহা। তাঁর অভিযোগ টেস্ট না হওয়ায় বহু সংখ্যক করোনা রোগী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে যাদের উপসর্গ নেই তাদের চিহ্নিত করা যাচ্ছে না। ইছাপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিয়ে তিনি রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেন।












Click it and Unblock the Notifications