৫ জুলাই লকডাউনের লাভ তুলবেন সাধারণ মানুষ! বারবার দিন পরিবর্তন নিয়ে মমতাকে আক্রমণ রাহুলের
এই সরকার পুরোপুরি ব্যর্থ অযোগ্য সরকার। বারবার লকডাউনের দিন পরিবর্তন প্রসঙ্গে এইভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
এই সরকার পুরোপুরি ব্যর্থ অযোগ্য সরকার। বারবার লকডাউনের দিন পরিবর্তন প্রসঙ্গে এইভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাজ্য সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগও তিনি তুলেছেন।

১ মাসের ৫ বার লকডাউনের দিন পরিবর্তন
রাহুল সিনহা বলেন, একমাসে ৫ বার লকডাউনের দিন পরিবর্তন করেছে এই সরকার। তাই এই সরকারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ সরকার লকডাউনের দিন নির্ধারণ করতে না পারলেও, সাম্প্রদায়িক রাজনীতি করতে পারে।

৫ অগাস্ট ঐতিহাসিক দিন
রাহুল সিনহা বলেন, ৫ অগাস্ট ঐতিহাসিক দিন। দীর্ঘদিনের রামমন্দিরের বিবাদ সমাপ্ত হয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন।

সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ
৫ অগাস্ট রাজ্য সরকার লকডাউনের দিন ঘোষণা করেছে। কিন্তু অনেক আগে থেকেই ওইদিন অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ঠিক হয়ে আছে। এপ্রসঙ্গে রাহুল সিনহার অভিযোগ রাজ্য সরকার সাম্প্রদায়িক রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাম্প্রদায়িকতার বীজ নতুন করে বপন করছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রতিদান দিতে হবে মমতাকে
রাহুল সিনহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছেন, তার প্রতিদান তাঁকে দিতে হবে। বাংলার মানুষ এই হটকারীর রাজনীতির জবাব দেবেন বলে মন্তব্য করেছেন রাহুল সিনহা।

লাভ তুলবেন সাধারণ মানুষ
তবে রাহুল সিনহা বলেন, লকডাউনের জেরে সাধারণ মানুষ রামমন্দির নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপনের দৃশ্য ঘরে বসে দেখতে পাবেন। তিনি বলেন মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক রাজনীতি সাধারণ মানুষের নজর রামমন্দিরের থেকে ঘোরাতে পারবে না।












Click it and Unblock the Notifications