রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী, করোনা মোকাবিলায় রাহুল সিনহার হনুমান স্মরণ ঘিরে প্রশ্ন বিরোধীদের

হনুমানজিকে স্মরণ করলে করোনা নামক মারণ ভাইরাস দূরীভূত হতে পারে। এমনটাই মন্তব্য করছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। হনুমান জয়ন্তীর দিন রাহুল সিনহার এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

হনুমানজিকে স্মরণ করলে করোনা নামক মারণ ভাইরাস দূরীভূত হতে পারে। এমনটাই মন্তব্য করছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। হনুমান জয়ন্তীর দিন রাহুল সিনহার এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। রাহুল সিনহা অবশ্য পাশাপাশি বলেছেন করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরি।

রাহুল সিনহার হনুমানজি স্মরণ

রাহুল সিনহার হনুমানজি স্মরণ

রামনবমীতে তিনি বলেছিলেন করোনার মোকাবিলায় রামচন্দ্রের নাম নিতে। এবার হনুমান জয়ন্তীতে বললেন সংকট মোচন হনুমানজিকে স্মরণ করতে। তিনি বলেছেন, বজরংবলী অবতীর্ণ হয়েছিলেন হনুমান জয়ন্তীতে। সংকট থেকে জগৎবাসীকে উদ্ধার করেছিলেন তিনি। সেই কারণেই এই সংকটের মুহুর্তে বজরংবলীকে স্মরণ করা জরুরি বলে মনে করেন তিনি। যদিও লকডাউন জারি থাকায় বিজেপির তরফে হনুমান জয়ন্তীর সব কর্মসূচি বাতিল করা হয়েছিল।

 দলের তরফে দুঃস্থদের পাশে রাহুল সিনহা

দলের তরফে দুঃস্থদের পাশে রাহুল সিনহা

রাজ্য বিজেপির তরফ থেকে প্রতিদিনই দুঃস্থদের হাতে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন রাহুল সিংহা। বিজেপির তরফে রাজ্যে প্রতিদিন একলক্ষ মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়ার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে।

সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলীপ ঘোষের

সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলীপ ঘোষের

ভিন রাজ্যে থাকা রাজ্যের শ্রমিকদের সাহায্য করতে সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই সাত রাজ্য হল, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্নাটক, ওড়িশা, উত্তরপ্রদেশ ও পঞ্জাব। প্রসঙ্গত রাজ্যগুলিতে রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন।

বিরোধীদের প্রশ্ন

বিরোধীদের প্রশ্ন

যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কেননা এর আগে সরকারি পর্যায়ে আটকে পড়াদের ত্রাণের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন। এছাড়াও বামেরাও উদ্যোগ নিয়েছিল। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও নিজের মতো করে উদ্যোগ নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+