রেশন নিয়ে জন বিক্ষোভ জন দাবানলের আকার নেবে, 'নিদ্রাভঙ্গ' করতে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রাহুল সিনহার
রেশন নিয়ে জনবিক্ষোভ জন দাবানলের আকার নেবে, 'নিদ্রাভঙ্গ' করতে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রাহুলের
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে রেশনে বিক্ষোভ বাংলায় এক অভূতপূর্ব অবস্থা তৈরি করেছে। এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনবিক্ষোভ জন দাবানলের আকার ধারণ করবে।

রেশন নিয়ে জন বিক্ষোভের পরিস্থিতি
রাজ্যে রেশন ব্যবস্থা নিয়ে জন বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও রেশন নিয়ে ঝামেলা চলছে বলে অভিযোগ করেছেন রাহুল সিনহা। তিনি বলেন গ্রামের মানুষেরা রেশন নিয়ে দলে দলে বিক্ষোভ সুরু করেছেন। মানুষ খাবার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি। ফলে বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী সব জেনেও না জানার ভান করছেন
রাহুল সিনহার অভিযোগ, মুখ্যমন্ত্রী সব জেনেও না জানার ভান করছেন। মানুষের বিক্ষোভ দেখার পরও যদি মুখ্যমন্ত্রীর নিদ্রাভঙ্গ না হয়, তাহলে আগামী দিনে রাজ্যে ব্যাপক অরাজকতা তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

অব্যবস্থার তৃণমূলেই মূলচ্ছেদের আহ্বান, খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
রাজ্যের অরাজকতাকে বন্ধ করতে, অব্যবস্থার তৃণমূলেই মূলচ্ছেদের আহ্বান জানিয়েছেন রাহুল সিনহা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে রেশন দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

জনবিক্ষোভ জন দাবালনের আকার নেবে
রাহুল সিনহা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রের পাঠানো রেশন সঠিক ভাবে দেওয়া হোক। গরিব মানুষ যাতে দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে, তার ব্যবস্থা করার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। না হলে জনবিক্ষোভ জন দাবানলের আকার ধারণ করবে। যাকে রোধ করা এই সরকারের পক্ষে সম্ভব হবে না। যা বাংলার প্রভূত ক্ষতি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications