বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে! এবার হাসপাতাল থেকে রোগী ফেরানোয় বাধা নেই, কটাক্ষ রাহুলের
রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে! এবার হাসপাতাল থেকে রোগী ফেরানোয় বাধা নেই, কটাক্ষ রাহুলের
সংক্রমণ চাপতে চাপতে আর করোনা ভাইরাসে মৃত্যু গোপন করতে করতে, পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে, যে মুখ্যমন্ত্রীকে বলতে হল, করোনা পজিটিভ রোগী বাড়িতে থাকুন। এদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মুখ্যমন্ত্রীর মন্তব্য চিন্তাজনক বলেও বর্ণনা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় রাহুল
তিনি মুখ্যমন্ত্রীর মন্তব্য উল্লেখ করে বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন লক্ষ লক্ষ লোককে তো কোয়ারেন্টাইন করা যাবে না। এর অর্থ হল হয় লক্ষ লক্ষ লোক আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে রাজ্য সরকার, নয় সামনেই লক্ষ লোক আক্রান্তের শিকার হতে চলেছে। মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব জনগণের ওপর ছেড়ে দিলেন বলেও অভিযোগ করেছেন রাহুল।
তথ্য গোপন করে সরকার এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এত রোগীকে কোয়ারেন্টাইনে রাখার মতো সামর্থ নেই সরকারে। মন্তব্য করেছেন রাহুল।

রোগ গোপন করে ঘরেই থকবে সবাই
রাহুল সিনহা বলেন, এতদিন রোগ গোপন করার অভিযোগ উঠছিল। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে রোগ গোপন করে ঘরেই থাকবে। এই পরিস্থিতিতে সংক্রমণ মহামারী থেকে ভয়াবহ মহামারীর আকার ধারণ করতে পারে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে
রাহুল সিনহা বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যা হাসপাতালগুলির অবস্থা দেখলে বোঝা যায়। মুখ্যমন্ত্রীর মন্তব্যে হাসপাতাল থেকে রোগী ফেরানোয় আর কোনও বাধা রইল না বলেও কটাক্ষ করেছেন তিনি।

বাড়িতে চিকিৎসা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য
সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন কেউ বাড়িতে চিকিৎসা করাতে চাইলে করাতে পারেন। টেলিমেডিসিনের মাধ্যমে বাড়িতেই চিকিৎসা চলতে পারে বলে জানিয়েছিলেন তিনি। তাঁর মতে হোম কোয়ারেন্টাইন সব থেকে নিরাপদ। একমাত্র যাঁরা খুব সংকটজনক তাঁদের হাসপাতালে চিকিৎসা চলতে পারে।












Click it and Unblock the Notifications