বাংলায় রেশন কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের দাবি রাহুল সিনহার

বাংলায় রেশন কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের দাবি রাহুল সিনহার

রাজ্যের রেশন কেলেঙ্কারি নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন রাহুল সিনহা। বিজেপির এই কেন্দ্রীয় সম্পাদক অভিযোগ করেন, রেশন নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যে। খাদ্যদফতরের সচিবকে সরিয়ে এই দুর্নীতি রোধ করা যাবে না। মুখ্যমন্ত্রী যদি নিজে দুর্নীতি বাজদের শাস্তি চান তাহলে কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়ে তদন্ত করান। তাহলেই আসল তথ্য সামনে আসবে। আর রেশন দুর্নীতি হবে না।

বাংলায় রেশন কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের দাবি রাহুল সিনহার

পাশাপাশি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুমান করে রাহুল সিনহা জানান, আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী তা করবেন না। করলে তার দলের লোকেরাই সিবিআইয়ের জালে জড়াবে। তার সঙ্গে তৃণমূল সরকার রাজ্যে খাদ্যসঙ্কট তৈরি করতে টাইছে বলে অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

মঙ্গলবার কলকাতায় তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশন এফসিআইয়ে চলে এসেছে। কিন্তুু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশন তোলেনি। গুদামে কেন্দ্রের দেওয়া রেশন পচে যাচ্ছে। তাই রাজ্যে ইচ্ছে করে খাদ্যসঙ্কট তৈরি করা হচ্ছে বলে রাজ্য সরকারকে আক্রমন করে বলেন রাহুল সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+