হাওড়ার ঘটনায় পুলিশের মনোবল তলানিতে, রাজ্যকে বিঁধলেন রাহুল সিনহা

হাওড়ার ঘটনায় পুলিশের মনোবল তলানিতে, রাজ্যকে বিঁধলেন রাহুল সিনহা

হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনায় পুলিশের মনোবল তলানিতে। বৃহস্পতিবার এমনটাই জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

হাওড়ার ঘটনায় পুলিশের মনোবল তলানিতে, রাজ্যকে বিঁধলেন রাহুল সিনহা

তিনি বলেন, হাওড়ায় কয়েকটা দু‌ষ্কৃতী পুলিশকে ধাওয়া করলো। পুলিশ প্রতিরোধ না করে পালালেন। তার কারন পুলিশের উপর এরাজ্যে রাজনৈতিক খাড়া থাকে। তার উপর সাম্প্রদায়িক রাজনীতির জন্যই পুলিশ পিছিয়ে গেছে বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।

হাওড়ার ঘটনার পুনরাবৃত্তি আটকাকে মুখ্যমন্ত্রীকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার পরামর্শ দিলেন রাহুল সিনহা। যদি না করেন তাহলে আপনাদের পোষা গরু একদিন আপনাদের লাথি মারবে। যেমনটা হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশকে লাথি মারল। করোনার দাপট আটকাতে লকডাউনকে আরও ভালোভাবে পালন করতে হবে।

তার জন্য নির্দিষ্ট কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী দরকার বলে জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। নাহলে বাংলার করোনার দূর্দশা আরও গভীর হবে বলে নবান্নের উদ্দেশ্যে জানালেন রাহুল সিংহ।। করোনা জেরে রাজ‍্যে জুড়ে লকডাউন চলছে।

বৃহস্পতিবার বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ভিডিও বার্তায় আরও জানিয়েছেন, অন্য রাজ‍্যে আটকে পড়া এই রাজ‍্যের বাসিন্দাদের ফেরানোর ব‍্যবস্থা করুন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আবেদন করছি। এই রাজ‍্যের বাসিন্দাদের ফেরাতে কোন অসুবিধা হলে বিজেপি সরকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।এছাড়াও তিনি জানিয়েছেন, রাজ‍্যে সরকার এই রাজ‍্যের বাসিন্দাদের ফেরাতে তৎপরতা দেখাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+