সিপিএম-কংগ্রেসের অবারিত দ্বার, বিজেপির নেই! একুশের বিপর্যয়-কটাক্ষে মমতাকে মোক্ষম বাণ রাহুলের
করোনা মোকাবিলার নামে রাজনীতি করছে তৃণমূল। বিজেপি সহযোগিতা করতে চেয়েছিল। কিন্ত তৃণমূল করোনা বিপর্যয়ের থেকে ২০২১ সালের বিপর্যয় মোকাবিলায় বেশি ব্যস্ত হয়ে পড়েছে।
করোনা মোকাবিলার নামে রাজনীতি করছে তৃণমূল। বিজেপি সহযোগিতা করতে চেয়েছিল। কিন্ত তৃণমূল করোনা বিপর্যয়ের থেকে ২০২১ সালের বিপর্যয় মোকাবিলায় বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তাই সিপিএম-কংগ্রেসের পথ আটকানো না হলেও পরিকল্পনা করে আটকানো হচ্ছে বিজেপিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মর্মে একহাত নিলেন রাহুল সিনহা।

সহযোগিতা করতে চেয়েছিয়াম. কিন্তু...
রাহুলের কথায়, আমরা সহযোগিতা করতে চেয়েছিয়াম সরকারকে। সমালোচনা করতে চাইনি। কিন্তু যখন টের পেয়ে গেলাম, তৃণমূল করোনা মোকাবিলার চেয়ে ২০২১ সালের বিপর্যয় মোকাবিলা করতেই অনেক বেশি ব্যস্ত, তখন আমরাও নেমে পড়লাম ময়দানে। আমাদের এখনও মানসিকতা আছে বিপর্যয় মোকাবিলার। তাই আমরা চিঠি দিয়েছি। আমরা এখনও রাজনীতি না করে কাজ করতেই চাই বাংলার মানুষের হয়ে।

প্রশান্ত কিশোরকে উড়িয়ে এনে প্রমাণ
রাহুল বলেন, বিজেপিই প্রথম সিগন্যাল দিয়েছিল, রাজনীতি নয় সহযোগিতা করতে চাই করোনার আবহে। কিন্তু আদতে দেখা গেল, তাঁদের কোনও সহযোগিতাই নিতে চাইলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে তিনি প্রশান্ত কিশোরকে উড়িয়ে এনে প্রমাণ করে দিলেন, ভিতরে ভিতরে রাজনীতি করতে চাইছে তৃণমূলই।

সিপিএম-কংগ্রেসের অবারিত দ্বার
রাহুল বলেন, বি্জেপিকে ত্রাণ বিলি পর্যন্ত করতে দেওয়া হয়নি। তাঁরা চেয়েছিলেন সমালোচনা না করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। কিন্তু বাস্তবে দেখা গেল তৃণমূল তাঁদের সেই অধিকার দিল না। তাই নানা জায়গায় বিজেপিকে আটকানো হচ্ছে। বিজেপি নেতারা বেরোলেই তাঁদের আটকানো হচ্ছে প্রশাসনকে দিয়ে। অথচ সিপিএম-কংগ্রস সুন্দরবন সফরে গেল, তখন তাদের আটকানো হল না। সিপিএম-কংগ্রেসকে আটকানো হচ্ছে কোনওখানে, শুধু বিজেপিকে আটকানো হচ্ছে। এটা গভীর পরিকল্পনা।

তাহলে কারা রাজনীতি শুরু করল, প্রশ্ন রাহুলের
রাহুলের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের উড়িয়ে আনা। তা না করে উনি উড়িয়ে আনলেন ওঁদের টিচার প্রশান্ত কিশোরকে। তখনই তিনি বুঝিয়ে দিলেন গোপনে রাজনীতির বীজ বপন করতেই তাঁকে আনা হয়েছে। কেননা প্রশান্ত কিশোর তো আর কোভিড স্পেশালিস্ট নন। তাহলে কারা রাজনীতি শুরু করল, প্রশ্ন ছুড়ে দেন রাহুল সিনহা।












Click it and Unblock the Notifications