করোনা নিয়ে অব্যবস্থা ঢাকতেই চিঠিচাপাটি করছেন মুখ্যমন্ত্রী, অভিয়োগ রাহুল সিনহার
করোনা নিয়ে অব্যবস্থা ঢাকতেই চিঠিচাপাটি করছেন মুখ্যমন্ত্রী, অভিয়োগ রাহুল সিনহার
করোনার অব্যবস্থা নিয়ে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েছেন। শুক্রবার কলকাতায় একথা জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। ভিডিও বার্তায় তিনি জানান, মুখ্যমন্ত্রী যখন বিপদে পড়েন তখন চিঠিচাপাটি শুরু করেন। এর আগেও তিনি এমন প্র্যাকটিস করেছেন।

তাঁর দাবি, করোনা নিয়ে রাজ্য সরকার নাজেহাল। কেন্দ্রের কোনও গাইডলাইন মানছে না রাজ্য সরকার। কোয়ারেন্টাইনের অব্যাবস্থাতে মানুষ ক্ষুব্ধ। আইসোলেশন ওয়ার্ড পর্যাপ্ত গড়ে তুলতে পারেনি রাজ্য সরকার। তাই এইসব দিকগুলি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রাজ্যপালকে পত্রবোমা পাঠিয়েছেন।
রাহুল সিনহা আরও জানান, মুখ্যমন্ত্রীর এই চালাকি মানুষ ধরতে পেরেছেন। মুখ্যমন্ত্রী পত্রবোমা দিয়ে সবকিছু চাপার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু মানুষ করোনায় রাজ্যের অব্যবস্থা নিয়ে সরব থাকবে বলে জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।












Click it and Unblock the Notifications