রাজ্যপালকে সঙ্গে নিয়ে করোনা মোকাবিলা করুন! মুখ্যমন্ত্রীকে 'মহৎ' দায়িত্ব স্মরণ করিয়ে দিলেন রাহুল

রাজ্যপালকে সঙ্গে নিয়ে করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব এখন রাজনীতি নয়, চিকিৎসা নীতি।

রাজ্যপালকে সঙ্গে নিয়ে করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব এখন রাজনীতি নয়, চিকিৎসা নীতি। পাশাপাশি তাঁর অভিযোগ কেন্দ্রের চিঠিতেই পরিষ্কার রাজ্যে সংক্রমণকে লুকনো হয়েছে।

রাজ্যে সংক্রমণকে লুকনো হয়েছে

রাজ্যে সংক্রমণকে লুকনো হয়েছে

রাজ্যে সংক্রমণকে লুকনো হয়েছে। কেন্দ্রীয় দলের রিপোর্টেই তা পরিষ্কার। এমনটাই দাবি করেছন বিজেপি নেতা রাহুল সিনহাা। রাজ্যে মৃতদেহও লুকনো হয়েছে। পাশাপাশি তাঁর আরও দাবি রাজ্যে চিকিৎসা ব্যবস্থা বলতে যে কিছু নেই, তাও একবার পরিষ্কার হয়ে গিয়েছে।

হাসপাতালের অবস্থা করুন

হাসপাতালের অবস্থা করুন

রাহুল সিনহার অভিযোগ, রাজ্যের আইসোলেশন ওয়ার্ডগুলির অবস্থা খারাপ। হাসপাতালগুলিতে ভেন্টিলেশনের ব্যবস্থা পর্যন্ত নেই। পর্যাপ্ত টেস্ট নেই। টেস্ট হলেও তার রিপোর্ট আসছে না। এর থেকে বোঝা যাচ্ছে যে অভিযোগ উঠছিল তার সবটাই সত্যি। রাজ্যে স্বাস্থ্য পরিষেবা বলে কিছু নেই, এত থেকেই প্রমাণিত বলে দাবি করেছেন তিনি।

রাজ্যপালকে সঙ্গে নিয়ে করোনা মোকাবিলা করুন

রাজ্যপালকে সঙ্গে নিয়ে করোনা মোকাবিলা করুন

রাহুল সিনহার আহ্বান, রাজ্যপালকে সঙ্গে নিয়ে আগামী দিনে করোনার মোকাবিলা করুন। চিকিৎসার পরিকাঠামেকে ঠিক করার চেষ্টা করুন। অনেক, ঝাড়ু দিয়েছেন, ইট দিয়ে টক দিয়ে দাগ কেটেছেন। এবার এসব বন্ধ করে, কী করে স্বাস্থ্য পরিষেবা ও রেশন পৌঁছে দেওয়া যায়, সেই কাজই করুন।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

রাহুল সিনহা বলেন, মুখ্যমন্ত্রীর যদি ঘুম না ভাঙে, তিনি যদি রাজনীতি নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে, করোনা সারা পশ্চিমবঙ্গের ওপর আঘাত হানতে শুরু করবে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব এখন রাজনীতি নয়, চিকিৎসা নীতি। সেটাই হবে মহৎ কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+