মমতার বিরুদ্ধে ভবানীপুরে লড়বেন 'ভোট পরবর্তী হিংসা'র দুঁদে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল
৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। সে উপনির্বাচন হোক কিংবা সাধারণ ভোট বিরোধীদের এ
৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। সে উপনির্বাচন হোক কিংবা সাধারণ ভোট বিরোধীদের একফোটা জায়গা ছাড়তে নারাজ তিনি। আর তাই নাম ঘোষণা থেকে প্রচার সবেতেই বারবার এগিয়ে থাকেন তিনি।

কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল প্রার্থী ঘোষণা না করাতে প্রশ্ন উঠতে থাকছিল। এমনকি বিজেপির তরফে নাকি কেউ প্রার্থী হতে চাইছেন না বলেও অভিযোগ উঠতে শুরু করেছিল। তবে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি।
গত কয়েকদিন আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্যে বেশ কয়েজনের নাম পাঠানো হয়। সেই নামের তালিকাতে ছিল প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম। দুঁদে এই আইনজীবী গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় তাঁকে। সেই সময়ে ভোট চলাকালীন একাধিক বার সংবাদ শিরোনামে আসেন প্রিয়াঙ্কা।

অভিযোগ করেন, তাঁর উপর নাকি নজরদারি চালানো হচ্ছে। যদিও পরবর্তীকালে প্রিয়াঙ্কা হেরে যান। কিন্তু ভোট পরবর্তী হিংসাতে যেভাবে প্রিয়াঙ্কা আইনি লড়াই লড়েছেন টা দেখেছে দল। কখনও সুপ্রিম কোর্ট তো কখনও কলকাতা হাইকোর্টে মামলা লড়েছেন। তীব্র আইনি লড়াইয়ে শেষমেশ ভোট পরুরতী হিংসা মামলাতে প্রথমে মানবাধিকার কমিশন, এরপর সিবিআই নির্দেশ পেয়েছেন। তাঁর এই লড়াই খোদ কেন্দ্রীয় নেতৃত্বের নজরেও পড়েছে।
খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রিয়াঙ্কার সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করেছেন। তবে ভবানীপুরে মমতার বিরুদ্ধে মহিলা কোনও প্রার্থীকে চাইছিল দল। আর সবদিক ভেবে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের নামে শিলমোহর দিল কেন্দ্রীয় নেতৃত্ব। দল মনে করছে, খোদ মমতার বিরুদ্ধে লড়াইয়ে প্রিয়াঙ্কা জথেষ্ট।

সূত্রের খবর শুভেন্দু অধিকারীর সঙে নাকি আলোচনা করেই দুঁদে এই আইনজীবীর নামে শিলমোহর দিয়েছে শাহ-নাড্ডারা। কারণ ইতিমধ্যে দিল্লি উড়ে গিয়েছেন শুভেন্দু। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলে শাহের সঙ্গে চলে বিরোধী দলনেতার বৈঠক। আর এরপরেই সকালে ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।
পাশাপাশি জঙ্গিপুর এবং সামসেরগঞ্জেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, এই দুই বিধানসভা কেন্দ্রে সেই সময়ে ভোট হয়নি। করোনার কারনে স্থগিত হয়ে যায়। এয়ার জগিপুরে বিজেপির প্রার্থী সুজিত দাস। এবং সামসেরগঞ্জে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিলন ঘোষ।

Recommended Video
অন্যদিকে ভবানীপুরে প্রিয়াঙ্কাকে জেতাতে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন সিংকে। শুধু তাই নয়, তাঁকে সাহায্য করবেন সৌমিত্র খাঁ এবং জ্যোতিময়কে। যদিও পাল্টা মমতাকে জেতাতে দলের পাঁচ বর্ষীয়ান নেতাকে গুরু দায়িত্ন দেওয়া হয়েছে। ফলে আগামী ৩০ সেপ্টেম্বর কার্যত প্রেস্টিজিয়াস ফাইট আরও একবার দেখবে বাংলার মানুষ।












Click it and Unblock the Notifications