বাংলাতেও হবে লাভ জেহাদ বিরোধী আইন, দুর্গাপুরের সভা থেকে হুঙ্কার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাতেও হবে লাভ জেহাদ বিরোধী আইন, দুর্গাপুরের সভা থেকে হুঙ্কার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লাভ জিহাদ বিরোধী আইন হবে। দুর্গাপুরের সভা থেকে হুঙ্কার দিলেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র। মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। দুর্গাপুরে বিজেপির সভা থেকেই হুঙ্কার দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য উত্তরপ্রদেশে সম্প্রতি লাভ জিহাদ বিরোধী বিল পাস করেছে যোগী সরকার। এই নিয়ে চাপ বাড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে। মধ্যপ্রদেশেও পাস হয়েছে লাভ জিহাদ বিরোধী বিল।

বাংলাতেও হবে লাভ জেহাদ বিরোধী আইন, দুর্গাপুরের সভা থেকে হুঙ্কার যোগীর রাজ্যের বিজেপি নেতার

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সিএএ চালু করা হবে বলে হুঙ্কার দিয়েছেন একের পর এক বিজেপি নেতা। কৈলাশ বিজয়বর্গীয় থেকে দিলীপ ঘোষ। এমনকী অমিত শাহও সেকথা বলেেছন। তারপরে আবার লাভ জেহাদ বিরোধী আইন বাংলায় চালু করার কথা বলে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন যোগীর রাজ্যের মন্ত্রী নরোত্তম দাস। বাংলাকে গুজরাত, উত্তর প্রদেশ বানাতে চাইছে বিজেপি একাধিকবার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। একের পর এক বিজেপি নেতার মন্তব্যে গতি প্রকৃতি সেই দিকেই এগোচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

ইতিমধ্যেই বিজেপি শাসিত দুই রাজ্যে লাভ জিহাদ বিরোধী বিল পাস হয়েছে। প্রথমেই উত্তর প্রদেশ তারপরেই মধ্যপ্রদেশ। তারপরেই বিজেপি শাসিত একাধিক রাজ্য লাভ জিহাদের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। সেই ধারা যে বাংলাতেও চালু করতে চলেছে বিজেপি তারই ইঙ্গিত দিয়ে রেখেছেন নরোত্তম মিশ্র। অন্যদিকে একের পর এক মন্তব্য করে বিজেপি নেতা রাজ্যে বিভেদের রাজনীতি তৈরি করছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। বিজেপি বিভেদের রাজনীতি করে বাংলা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+