'ডেমোক্র্যাসিতে দলবদল সংবিধান সম্মত', টিএমসি বিধায়কদের বিজেপিতে যোগদান নিয়ে কোন ইঙ্গিত মুকুলের
'ডেমোক্র্যাসিতে দলবদল সংবিধান সম্মত', টিএমসি বিধায়কদের বিজেপিতে যোগদান নিয়ে কোন ইঙ্গিত মুকুলের
লোকসভা ভোটের আগে তৃণমূলের বিষদাঁত ভেঙেছিলেন তিনি। এবার একুশের বড় পরীক্ষা। অমিত শাহ মোদীরা পাখির চোখ করেছেন বাংলার এই বিধানসভা ভোটকে। সেদিকে তাকিয়েই রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যার হাত ধরে লোকসভা ভোটের আগে তৃণমূলকে দুর্বল করতে পেরেছিল বিজেপি। সেই মুকুল রায় এবার বলেছেন ডেমোক্র্যাসিতে দল বদল সংবিধান সম্মত। কাজেই অনেক কিছুই ঘটতে পারে।

মুকুলের ইঙ্গিত
মুকুলের হাত ধরে তৃণমূল কংগ্রেস ভেঙে একের পর বড় নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন লোকসভা ভোটের আগে। সৌমিত্র খাঁ, সব্যসাচী দত্ত, শোভন চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেন। বিধানসভা ভোটেক আগেও যে শাসক দলের অনেক নেতা বিজেপিতে যোগ দেবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মুকুল রায় বলেছেন, ডেমোক্যাসিতে দলবদল সংবিধান সম্মত, অনেক কিছুই ঘটতে পারে।

কোণ ঠাসা মুকুল
এদিকে বিজেপির অন্দরে কোনঠাসা হয়ে রয়েছেন মুকুল রায়। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিরোধ প্রকট হয়ে উঠেছে। যদিও প্রকাশ্যে এই নিয়ে কোনও মন্তব্যই করেনি কোনও নেতা। উল্টে মুকুলকে পাশে বসিয়ে দিলীপ ঘোষ দ্বন্দ্বের জল্পনায় জল ঢেলেছেন।

রাজ্য সভার সাংসদ হওয়ার টার্গেট
এদিকে রাজ্য সভার সাংসদ হওয়ার চেষ্টা চালাচ্ছেন মুকুল রায়। সূত্রের খবর অমর সিংয়ের মৃত্যুর পর তাঁর আসনে রাজ্যসভায় যেতে চাইছেন মুকুল। এই নিয়ে বিজেপির অন্দরে মুকুলপন্থীরা তদ্বির করাও শুরু করে িদয়েছেন। কিন্তু সেই পথ যে সুগম হবে না সেটা বোঝাই যাচ্ছে।

কৈলাস আসছেন রাজ্যে
একুশের আগে বিজেপির অন্দরের দ্বন্দ্ব মেটাতে রাজ্যে আলছেন কৈলাস বিজয়বর্গীয়। অমিত শাহের দূত হয়েই রাজ্যে আসছেন তিনি। কীভাবে কোন পথে এগোবেন বিজেপির রাজ্য নেতৃত্ব তার দিক নির্দেশ করবেন কৈলাস।












Click it and Unblock the Notifications