তৃণমূলের অভিযোগ, বাংলাকে অপমান! পাল্টা দিতে কমিশনে যাচ্ছেন মুকুল
রাজ্যের সব বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
রাজ্যের সব বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। খানিকটা সেই বিষয়ে খোঁজ খবর করতেই শনিবার রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন-এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল। এখানেই ছেড়ে দিতে রাজি নন মুকুল রায়। সিপিএম আমলে রাজ্যের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় অভিযোগ সম্বলিত একটি রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিতে চলেছেন তিনি। সূত্রের খবর এমনটাই।

নির্বাচন কমিশনে বুথগুলিকে স্পর্শকাতর ঘোষণার দাবি করে বাংলার অপমান করেছে বিজেপি। এমনটাই অভিযোগ তৃণমূলের এরই প্রতিবাদে রাসমনি রোডে ধর্নায় বসেছে তৃণমূল। পাল্টা মেয়ো রোডে ধর্নায় বসেছে বিজেপি। তবে বাম শাসনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কী অভিযোগ ছিল কিংবা তাঁর নিজেই বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, সেই সম্বলিত একটি রিপোর্ট নির্বাচন কমিশনের জমা করতে চলেছেন মুকুল রায়। বাম শাসনে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সময়ে আপত্তি কেন সেই প্রশ্ন তুলেছে বিজেপি। সঙ্গে পঞ্চায়েত ভোটে হিংসার সম্বলিত তথ্যও তুলে দেওয়া হচ্ছে।
একসময়ে তৃণমূলের তরফে নির্বাচনে কমিশনে চিঠি দেওয়া থেকে শুরু করে প্রমাণ রাখার কাজটি করতেন মুকুল রায়। এখন সেই মুকুল রায় বিজেপিতে। একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডই পাল্টা দিতে চলেছেন। সেই সময়ে 'স্লটার অফ ডেমোক্রেসি' নামে বই প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বই-এ বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ ছিল। সেই বইও নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে চান মুকুল রায়। সঙ্গে থাকতে চলেছে, সেই সময় নির্বাচন কর্মিশনকে লেখা চিঠির প্রতিলিপিও। তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে অপমান করেননি, প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে।












Click it and Unblock the Notifications