মমতাকে নতুন চ্যালেঞ্জ মুকুলের! কী প্রমাণ করতে পারলে ছাড়বেন রাজনীতি
প্রথমে আক্রমণের লক্ষ্য ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভাইপোকে ছেড়ে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুকুল রায়।
বিজেপিতে যাওয়ার পর থেকে রাজ্য সরকার তথা তৃণমূল বিরোধিতায় তিনিই দলের প্রধান মুখ। দলে যোগ দিতে প্রথম জনসভা থেকেই দলের সর্বোচ্চ নেতৃত্বকে আক্রমণে একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। প্রথমে আক্রমণের লক্ষ্য ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভাইপোকে ছেড়ে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুকুল রায়।

ঘটনা হল, মঙ্গলবার গাঁজা পাচারের অভিযোগে পুরুলিয়ায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এঁরা হলেন শুভজিৎ মাহাতো ও উমেশ মাহাতো। প্রায় ২৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
এখন ঘটনা হল, শুভজিৎ মাহাতোর দাদা সুরজিৎ মাহাতো সম্প্রতি মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর সেজন্যই বিজেপির তরফে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেওয়াতেই শাসক দলের রোষে পড়েছেন শুভজিৎ, এমনটাই অভিযোগ পুরুলিয়ার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর।
এই প্রসঙ্গে মুকুল রায়ের কাছে খবর পৌঁছলে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে পুলিশ দফতর। সেই দফতরের কথা মেনেই বিভিন্ন জেলার পুলিশ কর্মী ও আধিকারিকরা বেছে বেছে বিরোধীদের ধরে মিথ্যা মামলা সাজাচ্ছে বলে অভিযোগ মুকুলবাবুর।
শুধু অভিযোগ করাই নয়, একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। যদি পুলিশ অভিজিতের বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি পুলিশকর্মীদেরও দলদাস হওয়া থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications