বিজেপিকে মিথ্যে মামলায় ফাঁসালেও মমতার বিরুদ্ধে সত্যি মামলা হবে, হুঁশিয়ারি মুকুলের
'মিথ্যে মামলা নয়, ওনার বিরুদ্ধে সত্যি মামলা অপেক্ষা করছে। তৈরি থাকুন।'
'মিথ্যে মামলা নয়, ওনার বিরুদ্ধে সত্যি মামলা অপেক্ষা করছে। তৈরি থাকুন।', শনিবার সকালে আইসিসিআর-এ বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠকে এসে মুখ্যমন্ত্রীকে নিশানায় রাখলেন তৃণমূলের প্রাক্তন সেকন্ড ইন্ কমান্ড তথা বিজেপি নেতা মুকুল রায়।

মমতার বিরুদ্ধে মামলা
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাকে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে, তাতে মমতা অপেক্ষা করুক ভবিষ্যতের জন্য। তার বিরুদ্ধে মিথ্যে মামলা নয় সত্যি মামলা তৈরি হচ্ছে।'

তদন্তে সহযোগিতার আশ্বাস
রেল বোর্ডের কমিটির সদস্য করিয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলায় মুকুলকে তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁর গ্রেফতারির ওপর আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয় হাইকোর্ট। এপ্রসঙ্গে তিনি বলেন, 'পুলিশ এখনও আমায় ডাকেনি। ডাক পেলেই তদন্তে সহযোগিতা করতে আমি যাবো।' তিনি আরও বলেন, 'ওরা আমায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকতেই পারে। সব তদন্ত কারি সংস্থাকে তদন্তে সাহায্য করতে আমি প্রস্তুত। সে সিবিআই হোক বা সিআইডি।'

বিজেপির বৈঠক
এদিনের বৈঠকে মুকুল রায় সহ উপস্থিত ছিলেন, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ। এদিন, দলীয় নেতা কর্মীদের সংগঠিতভাবে চলার জন্য ফের বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications