মুখ্যমন্ত্রীর পদে বসার 'লোভ' নেই! তবে টার্গেট একটাই, জানালেন মুকুল
তিনি মুখ্যমন্ত্রী হতে চান না। তবে লক্ষ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেএমনটাই বলেছেন মুকুল রায়।
তিনি মুখ্যমন্ত্রী হতে চান না। তবে লক্ষ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন মুকুল রায়। ভবিষ্যতে ছেলের জন্য তিনি জায়গা ছেড়ে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

'মমতা স্বৈরাচারী'
মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বৈরাচারী অ্যাখ্যা দিয়েছেন মুকুল রায়। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং কংগ্রেসকে নিয়ে চলতে পারবেন না। এছাড়াও বিজেপির বিরুদ্ধে তিনটি দল এক হয়ে লড়াই করলে তাতে বিজেপিরই সুবিধা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে মুকুল রায়ের পরামর্শ তৃণমূল দলটাকে উঠিয়ে দিয়ে কংগ্রেসের সঙ্গে মিশে যান।

'মুখ্যমন্ত্রী হতে চান না'
তিনি কোনও দিনই মুখ্যমন্ত্রী হতে চান না। বলেছেন মুকুল রায়। তাঁর আরও দাবি, কোনও দিন কোনও মন্ত্রিত্বের লোভও ছিল না তাঁরা। প্রসঙ্গত তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেছেন, মুকুল রায়কে রেলমন্ত্রী করা মস্ত ভুল হয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতিভ্রম হয়েছিল বলেও মন্তব্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

একমাত্র লক্ষ্য
মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোই তাঁর একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন মুকুল রায়। তবে সেই লক্ষ্য পূরণ হলে তিনি কি রাজনৈতিক সন্ন্যাস নেবেন, এই প্রশ্নের উত্তর সেরকম ভাবে দেননি। তবে ছেলের জন্য ভবিষ্যতে জায়গা ছেড়ে দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, চোরকে তাড়াতে গিয়ে ডাকাত নিয়ে এসেছিলেন। যার প্রভাব পড়েছে বাংলার রাজনীতিতে। তিনি মহাপাপ করেছিলেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে তিনি পাপস্খলন করছেন বলেও জানিয়েছেন মুকুল রায়।

দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক
মুকুল রায় জানিয়েছেন, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কোনওদিনই বিরোধ ছিল না। নেই স্বার্থের সংঘাতও। তাঁর কথায় কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে যে দায়িত্ব দেয়, তিনি তা পালন করেন।












Click it and Unblock the Notifications