মুখ্যমন্ত্রীর চাওয়া, পাওয়ার তফাত বোঝালেন! তৃণমূলের কোথায় ফাঁক, বললেন মুকুল রায়
দলমত নির্বিশেষে ত্রাণ সবার কাছে পৌঁছে দিতে হবে। এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন মুখ্যমন্ত্রীর চাওয়াকে মর্যাদা দিচ্ছে না তৃণমূল দল।
দলমত নির্বিশেষে ত্রাণ সবার কাছে পৌঁছে দিতে হবে। এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন মুখ্যমন্ত্রীর চাওয়াকে মর্যাদা দিচ্ছে না তৃণমূল দল।

কেন্দ্রীয় প্রকল্পে নেই আগ্রহ
মুকুল রায় বলেছেন আয়ুষ্মান ভারতই শুধু নয়, কিসান সম্মাননিধি নিয়ে বিরোধিতা করেছে রাজ্য। তিনি বলেন, রাজ্য সরকার বলছে তাদের নির্দিষ্ট প্রকল্প রয়েছে। পাশাপাশি যদিও কেন্দ্রীয় প্রকল্পও থাকত তাহলে রাজ্যের মানুষ আরও উপকৃত হত বলে মন্তব্য করেছেন তিনি।

ত্রাণে দলবাজির অভিযোগ
মুকুল রায় বলেছেন, দুশো বছরেরও বেশি ইতিহাসে এরকম ঝড় দেখেনি রাজ্য। সেই ঝড় হওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন তিনি। মুকুল রায় বলেন, কার্পণ্য করেনি কেন্দ্র। তাদের স্বীকৃতি বাংলার মানুষের কাছে পৌঁছনো দরকার বলে মন্তব্য করেছেন তিনি।

উদারতা দেখাতে পারেনি শাসকদল
মুকুল রায় বলেন, শাসকদল উদারতা দেখিয়ে রাজ্যের মানুষকে নিজের বলে ভাবতে পারেনি। অথচ প্রায় সব জনপ্রতিনিধিই তাদের। রাজনীতি থেকে তারা বেরোতে পারছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর চাওয়াকে মর্যাদা দিচ্ছে না দলের কর্মীরা
মুকুল রায় বলেন, মুখ্যমন্ত্রী চাইছেন, ত্রাণ বিলিতে যেন দলবাজি না হয়। কিন্তু যাদের মাধ্যমে হবে, তারাই এক্ষেত্রে দলবাজিতে লিপ্ত বলে অভিযোগ করেছেন তিনি। মুকুল রায় বলেন, বাংলার মানুষের স্বার্থে এর থেকে বেরনোর দরকার।












Click it and Unblock the Notifications