পিছচ্ছে পশ্চিমবঙ্গ, কারণ জানিয়ে মমতার সরকারের সমালোচনায় মুকুল

পিছচ্ছে পশ্চিমবঙ্গ, কারণ জানিয়ে মমতার সরকারের সমালোচনায় মুকুল

এখনও পর্যন্ত যা খবর, তাতে পুর নির্বাচন ব্যালটেই করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। আর তাতেই আপত্তি বিজেপির। বিজেপি নেতা মুকুল রায় এদিন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বেরিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ব্যালটে ভোট দেওয়ার দাবি প্রসঙ্গে বলেন, সারা দেশ এগোচ্ছে আর পশ্চিমবঙ্গ পিছচ্ছে।

ব্যালটে ভোট চায় রাজ্য

ব্যালটে ভোট চায় রাজ্য

১২ এপ্রিল হতে পারে কলকাতা ও হাওড়ার পুরভোট। পুরভোটের প্রস্তুতি নিয়ে একদিকে যেমন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে, ঠিক তেমনই রাজ্যের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছে রাজ্য নির্বাচন কমিশন। শেষ খবর যা পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে, পুরভোট ব্যালটেই করতে চায় রাজ্য নির্বাচন কমিশন।

 পুরভোট ব্যালটে হবে, ২১-এর মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মমতা

পুরভোট ব্যালটে হবে, ২১-এর মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মমতা

২০১৯-এর নির্বাচন সবে শেষ হয়েছে। সেই পরিস্থিতিতে ২০১৯-এর ২১ জুলাই ধর্মতলায় সভা করেছিল তৃণমূল। সেই সভায় লোকসভা নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ তোলা হয়েছিল। সেই সভা থেকেই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন রাজ্যে পুরভোট করা হবে ব্যালট পেপারে।

 বিরোধীদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন মুকুলের

বিরোধীদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন মুকুলের

২০১৯-এর লোকসভা ভোটের আগেও দাবি উঠেছিল, ভোট করা হোক ব্যালটে। লোকসভা ভোটে দেশ জুড়ে বিজেপি সাফল্য পায়। সেই সময় প্রায় প্রত্যেক বিরোধী দলই ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছিল। কিন্তু তারপর থেকে একাধিক রাজ্যে নির্বাচন হয়েছে। সম্প্রতি দিল্লিতে নির্বাচন হয়েছে। সেই ইভিএম-এ ভোট হয়েছে। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতা হারিয়েছে। ইভিএম-এ নির্ভর করেই দিল্লির ক্ষমতা ফের দখল করেছে আপ। তৃণমূল-সহ বিরোধীরা কেন দাবি করল না রাজ্যগুলির ভোটেও ইভিএম-এর বদলে ব্যালটের ব্যবহার করা হোক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুকুল রায়।

পিছচ্ছে পশ্চিমবঙ্গ

পিছচ্ছে পশ্চিমবঙ্গ

মুকুল রায় এদিন বলেন, সারা দেশ এগিয়ে চলেছে। কিন্তু পিছচ্ছে পশ্চিমবঙ্গ। সারা দেশে যেখানে ইভিএম-এ ভোট হচ্ছে, সেখানে রাজ্যে ব্যালটে ভোাটের প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+