প্রশাসনিক পদক্ষেপে প্রশ্ন! রথযাত্রা নিয়ে হুঁশিয়ারি মুকুলের
রাজ্যে বিজেপির রথযাত্রা কেউ আটকাতে পারবে না। অনুমতি না দিলেও রাস্তায় রথ নামবে। শিলিগুড়িতে এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। পরবর্তী পর্যায়ে দায়িত্ব সরকারের বলেও জানিয়েছেন তিনি।
রাজ্যে বিজেপির রথযাত্রা কেউ আটকাতে পারবে না। অনুমতি না দিলেও রাস্তায় রথ নামবে। শিলিগুড়িতে এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। পরবর্তী পর্যায়ে দায়িত্ব সরকারের বলেও জানিয়েছেন তিনি। এই মধ্যেই রাজ্যের রথযাত্রা নিয়ে বিজেপির তরফে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে তিনটি চিঠি দেওয়া হয়েছে।

৫ ডিসেম্বর তারাপীঠ থেকে বিজেপির প্রথম রথের যাত্রা শুরুর কথা রয়েছে। অন্য দুটি পথ যথাক্রমে যাত্রা শুরু করবে ৭ ও ৯ ডিসেম্বর, কোচবিহার ও সাগর থেকে। তিনটি রথযাত্রার উদ্বোধনে থাকার কথা রয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের।
নির্দিষ্ট দিনেই রথযাত্রা বের করা হবে বলে জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে। যদি প্রশাসন তাদের আবেদনে কোন সাড়া না দেয় তাহলে আদালতের দ্বারস্থ হওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কোনও উত্তর পাওয়া না গেলেও, যে জেলাগুলির মধ্যে দিয়ে রথ যাবে সেই জেলার জেলাশাসকের কাছ থেকেও অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। এমনটাই খবর সূত্রের।












Click it and Unblock the Notifications