ফের সব্যসাচীর বাড়িতে মুকুল রায়! তৃণমূল নেতার বিজেপিতে যোগ নিয়ে বাড়ছে জল্পনা

তৃণমূল নেতা তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে ফের বৈঠক করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন সাড়ে বারোটা পৌনে একটা নাগাদতিনি বিধাননগরে সব্যসাচী দত্তের বাড়িতে যান।

তৃণমূল নেতা তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে ফের বৈঠক করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ তিনি বিধাননগরে সব্যসাচী দত্তের বাড়িতে যান। সেখানে প্রায় আধঘন্টার মতো আলোচনা হয়। বেরিয়ে এসে মুকুল রায় জানান, ১৮ জুলাইয়ের অনাস্থাকে সামনে রেখেই আলোচনা হয়েছে। এদিন মুকুল রায়ের সঙ্গে ছিলেন বিজেপিতে যোগ দেওয়া উত্তর বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস।

ফের সব্যসাচীর বাড়িতে মুকুল রায়! তৃণমূল নেতার বিজেপিতে যোগ নিয়ে বাড়ছে জল্পনা

মার্চের শুরুর দিকে মুকুল রায় গিয়েছিলেন সব্যসাচী দত্তের বাড়িতে। এপ্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেছিলেন, ফোন করে মুকুল রায় বাড়িতে যেতে চেয়েছিলেন। তিনি না বলতে পারেননি। লুচি-আলুর দম খেয়েই মুকুল রায় চলে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন সব্যসাচী দত্ত। মুকুল রায় যে সময় তৃণমূলের ছিলেন, সে সময় তাঁর পছন্দের নেতাদের মধ্যে ছিলেন সব্যসাচী দত্তও।

এরপর গত রবিবার রাতে বিধাননগরের সুইমিংপুল অ্যাসোসিয়েশনে বৈঠক হয়। সেই সময়ও মুকুল রায় বলেছিলেন সাম্প্রতিক সমস্যায় থাকা সব্যসাচী দত্তকে তিনি সাহায্য করতেই এসেছিলেন।

এদিন সেই বৈঠকের আগে দুপুরের দিকে মুকুল রায় বলেছিলেন, লোকসভা নির্বাচনে তাদের পক্ষেই ছিলেন সব্যসাচী। এদিন এমনটাই দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়। আর ছিলেন বলেই ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২১টিতে বিজেপি এগিয়ে যেতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে এদিনের বৈঠকের পর সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বিশেষ করে এদিন তৃণমূল ভবনে বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতে মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর ওই বৈঠকে সব্যসাচী দত্তের যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+