দিল্লিতে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা মুকুলের, বিস্তারিত জেনে নিন
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা মুকুল রায়ে। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে মামলা দায়ের করা হবে। অভিষেকের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের হতে চলেছে।
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা মুকুল রায়ে। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে মামলা দায়ের করা হবে। অভিষেকের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের হতে চলেছে বলে জানিয়েছেন আইনজীবী সোম মণ্ডল।

মঙ্গলবার আলিপুরদুয়ারের এক আদালত জানায় ১৪ ডিসেম্বর পর্যন্ত মুকুল রায় জাগো বাংলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনও মন্তব্য করতে পারবেন না। তবে এই আদেশ দেওয়ার সময় মুকুল রায়ের কোনও আইনজীবী ছিলেন না বলেই জানা গিয়েছে।
এ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুকুল রায়। ভারতের সংবিধান বাক স্বাধীনতা দিয়েছে। তাই তিনি য়থ সময়ে মুখ খুলবেন এবং তাঁর প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন মুকুল রায়।
দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা সম্পর্কে মুকুল রায়ের তরফে ব্যাখ্যা হল, জনসভায় মুকুল রায় যা বলেছিলেন, তা নিজের মতো করে ব্যাখ্যা করেছেন অভিষেক। তার সঙ্গে মুকুল রায়ের বক্তব্যের ফারাক রয়েছে।
এবিষয়ে রাজ্য বিজেপিও মুকুল রায়ের পাশেই রয়েছেন। রাজ্য সভাপতি দিলীপ রায় বলেছেন মামলা করে মুখ বন্ধ করা যাবে না।

বুধবার দিল্লিতে দুজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মুকুল রায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়েছেন। মন্ত্রীর কাছে মুকুল রায়ের দাবি ডেঙ্গিতে রাজ্যে অন্তত মৃত ১৮০ জন। অন্যদিকে, অপর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর সঙ্গে দেখা করে রাজ্যের দুই শীর্ষ আইএএস অত্রি ভট্টাচার্য এবং রাজীব সিনহার বিরুদ্ধে নালিশ করেছেন 'বিশ্ব বাংলা' লোগো বিতর্ক নিয়ে।












Click it and Unblock the Notifications