পার্থর পর অভিষেককেও বাচ্চা ছেলে বললেন মুকুল, কেন এমন মন্তব্য
পরিণত না হলে রাজনীতিতে সফল হওয়া যায় না। তাঁকে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের প্রেক্ষিতে এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়।
পরিণত না হলে রাজনীতিতে সফল হওয়া যায় না। তাঁকে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের প্রেক্ষিতে এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়।

জাগো বাংলা, বিশ্ব বাংলা বিষয়গুলো এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছছে। সেই জন্য দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে। যেহেতু তিনি দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে মামলা করেছেন, সেহেতু পাল্টা মামলা করেছে অভিষেক। এমনটাই মন্তব্য করেছেন মুকুল রায়। তিনি বলেছেন, এখনও পর্যন্ত তিনি যা মন্তব্য করেছেন সবই তথ্য প্রমাণের ভিত্তিতে। কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রকে জাগো বাংলা নিয়ে তথ্য রয়েছে। ভারতের যে কোনও আদালতে দাঁড়িয়ে প্রমাণ করে দেবেন, যে
তিনি কোনও ভুল কথা বলেননি। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন মুকুল রায়।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মুকুল রায় বলেছেন, ও একটা বাচ্চা ছেলে। পরিণত না হলে রাজনীতিতে সফল হওয়া যায় না বলেও মন্তব্য করেছেন মুকুল রায়।
এর আগে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেও বাচ্চা ছেলে বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়।
আলিপুরদুয়ার আদালতের শোকজের প্রসঙ্গে মুকুল রায় বলেন, আদালত অবমাননার কোনও ইচ্ছেই তাঁর নেই।
দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে ফোন ট্যাপিং নিয়ে করা মামলার শুনানি শুরু হচ্ছে ১ ডিসেম্বর, শুক্রবার। ওই দিন মুকুল রায় আদালতে হাজির থেকে নিজের বক্তব্য জানাবেন।












Click it and Unblock the Notifications