যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে চাইছেন মমতা, অনুমতি বিহীন মিছিল নিয়ে ব্যাখ্যা মুকুলের

রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছেন। কোচবিহারে সিএএ নিয়ে দলের কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই অভিযোগ করলেন মুকুল রায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছেন। কোচবিহারে সিএএ নিয়ে দলের কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই অভিযোগ করলেন মুকুল রায়। পাশাপাশি মুকুল রায়ের অভিযোগ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। রাজ্যে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন মুকুল রায়।

'পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই'

'পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই'

পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে রাজ্যে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন মুকুল রায়। তিনি পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় গণ্ডগোলের কথা উল্লেখ করেন। সেখানে তিনি পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের পরিস্থিতির কথাও উল্লেখ করেন। এই ধরনের ঘটনা দেশের অন্য রাজ্যে ঘটে না। মন্তব্য করেছেন মুকুল রায়। তিনি বলেন, অন্য রাজ্যের মানুষও প্রশ্ন করেন, বাংলায় গণতন্ত্র থাকবে কি থাকবে না।

গণতন্ত্র বজায় রাখতেই অভিনন্দন যাত্রা

গণতন্ত্র বজায় রাখতেই অভিনন্দন যাত্রা

মুকুল রায় বলেন, বাংলায় গণতন্ত্র বজায় রাখতেই বিজেপি অভিনন্দন যাত্রা শুরু করেছে। তারা কোনও রকম প্ররোচনায় পা দেবেন না। জানিয়েছেন মুকুল রায়।

যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছেন মমতা

যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছেন মমতা

মুকুল রায়ের অভিযোগ, সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় থেকে তাকে বিরোধিতা করাই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার জন্যই আইন তৈরি হওয়ার পর রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ মুকুলের। তাঁর আরও অভিযোগ মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন মমতা।

অনুমতি বিহীন মিছিল নিয়ে করলেন ব্যাখ্যা

অনুমতি বিহীন মিছিল নিয়ে করলেন ব্যাখ্যা

মুকুল রায় বলেছেন, কোচবিহারে যেমন অভিনন্দন যাত্রায় পুলিশ মিছিলেন অনুমতি দেয়নি, ঠিক তেমনই অনুমতি মেলেনি শিলিগুড়িতেও। তিনি বলেছেন, পুলিশ অনুমতি না দিয়ে, তাদের বলেন মিছিল বের করে দিতে। কেননা মিছিলের অনুমতি দিলেই সেই পুলিশ সুপারকে সেইদিনই বদলি করে দেওয়া হবে। মুকুল রায়ের দাবি, পুলিশ কর্তারাই বলেন, মিছিলের অনুমতি দিতে পারবেন না, কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল করে দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+