বাঘ থেকে ইঁদুর হবেন অনুব্রত! সময় জানালেন মুকুল রায়
পাশ থেকে পুলিশ সরে গেলেই বাঘ থেকে ইঁদুর হয়ে যাবেন অনেকে। এই ভাষাতেই অনুব্রত মণ্ডলের নাম না করেদলের প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে রামপুরহাটের সভা থেকে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
পাশ থেকে পুলিশ সরে গেলেই বাঘ থেকে ইঁদুর হয়ে যাবেন অনেকে। এই ভাষাতেই বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম না করে দলের প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে রামপুরহাটের সভা থেকে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, পুলিশ সরে গেলেই দাপট কমে যাবে।

তৃণমূল নেত্রী দিন দুয়েক আগে সিউড়িতে সভা করেছিলেন। সেই সভা থেকে অনুব্রত মণ্ডলকে বাঘের মতো ভোট কারনোর জন্য বলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। রামপুরহাটের সভা থেকে তারই প্রতিক্রিয়া দেন মুকুল রায়। পাশ থেকে পুলিশ সরে গেলে বোঝা যাবে কে কত বড় বাঘ, মন্তব্য করেছেন মুকুল রায়।
মুকুল রায় আরও বলেন, এবার বীরভূমে সুনামি হবে। সেই ঘটনা আঁচ করতে পেরেই আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications