পরামর্শদাতা প্রশান্ত কিশোর লাটে তুলে দিয়েছেন অনেক দলকে! তৃণমূলের অবিশ্বাস বাড়াতে নয়া কৌশল মুকুলের
নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলে তাঁকে নিয়ে কার্যত অবিশ্বাস ছড়িয়ে দিতে চাইলেন বিজেপি নেতা মুকুল রায়।
নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেসে তাঁকে নিয়ে কার্যত অবিশ্বাস ছড়িয়ে দিতে চাইলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেছেন, অখিলেশ লালুর দল তুলে দিয়েছে প্রশান্ত কিশোর, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উঠে যাবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় তিনি একথা বলেছেন।

প্রশান্ত কিশোরের সাফল্য
প্রশান্ত কিশোরের ঝুলিতে যেমন সাফল্য রয়েছে, তেমনই রয়েছে ব্যর্থতাও। ২০১২ সালে গুজরাটে মোদীর স্ট্র্যাটেজিস্ট হিসেবে দায়িত্ব পারনের পর ২০১৪-র লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট ছিলেন প্রশান্ত কিশোর। দুটিই ছিল প্রশান্ত কিশোরের সফলতম অভিযান। অন্যদিকে তিনি বিহারের নীতীশ কুমারের দলের সেকেন্ড ইন কম্যান্ড। প্রশান্ত কিশোরের সাফল্যের তালিকায় নীতীশ কুমার ছাড়াও রয়েছে এবার অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসকে ক্ষমতায় ফেরানোর কৃতিত্বও। পঞ্চাবে কংগ্রেসকে ক্ষমতায় ফেরানোর কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।
বিহারে বিধানসভা নির্বাচনের সময় নীতীশ কুমারের জেডিইউ-এর সহযোগী ছিল আরজেডি এবং কংগ্রেস। জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেই সময় মোদী হাওয়া আটকে গিয়েছিল বিহারে। দুবছর পরেই পঞ্জাবের নির্বাচনে কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট ছিলেন তিনি।

প্রশান্ত কিশোরের ব্যর্থতা
যদিও ঝুলিতে রয়েছে ব্যর্থতাও। ২০১৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে তাঁকে স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিয়োগ করেছিল কংগ্রেস। সেই সময়
প্রশান্ত কিশোরের দেওয়া পরামর্শের মধ্যে অন্যতম ছিল প্রিয়ঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা। যদিও সেই নির্বাচনে পর্যুদস্ত হয় কংগ্রেস। ৪০৩ টি আসনের মধ্যে বিজেপি একাই ৩১২ টি আসন দখল করে।

মুকুল রায়ের কটাক্ষ
প্রশান্ত কিশোরকে তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট নিয়োগ করার খবর সামনে আসার পর মুকুল রায় বলেছিলেন, প্রশান্ত কিশোরকে দুশো কোটি, চারশো কোটি না দিয়ে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতর থেকে পদত্যাগ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দলের মঙ্গল হবে।
অন্যদিকে, চন্দ্রকোনায় কার্যত প্রশান্ত কিশোরের ব্যর্থতার কথাই উল্লেখ করতে চেয়েছেন মুকুল রায়। কটাক্ষ করে তিনি বলেছেন, অখিলেশ লালুর দল তুলে দিয়েছে প্রশান্ত কিশোর। আর তৃণমূলের অবিশ্বাস বাড়াতে বলেছেন, এবার মমতার দল উঠে যাবে। তবে কী হবে না হবে ভবিষ্যত বলবে। আর অপেক্ষা করতে হবে ২০২১-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত।












Click it and Unblock the Notifications