অমিত শাহকে চিঠি তৃণমূল ছাড়াও সিপিএম এবং কংগ্রেস বিধায়কদেরও! সংখ্যা জানিয়ে নয়া দাবি মুকুল রায়ের

সত্যি হোক কিংবা ভুয়ো, অমিত শাহকে দেওয়া দেবশ্রী রায়ে চিঠি প্রকাশ্যে আসতেই আরও চাঞ্চল্যকর দাবি বিজেপির।

সত্যি হোক কিংবা ভুয়ো, অমিত শাহকে দেওয়া দেবশ্রী রায়ে চিঠি প্রকাশ্যে আসতেই আরও চাঞ্চল্যকর দাবি করেছে বিজেপি। দলবদল করতে দেবশ্রী রায়ের চিঠি নিয়ে প্রশ্ন কর হয়েছিল বিজেপি নেতা মুকুল রায়কে। তিনি তখন বলেন, শুধু দেবশ্রী রায় কিংবা তৃণমূলই নয়, সিপিএম কংগ্রেস মিলিয়ে রাজ্যের ১০৮ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে চেয়ে অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন।

মুকুল রায়ের দাবি

মুকুল রায়ের দাবি

দেবশ্রী রায়ের চিঠির প্রসঙ্গ সামনে আসতেই শোরগোল পড়ে যায়। সেই সময় প্রশ্ন করা হয়েছিল মুকুল রায়কে। তিনি বলেন, অমিত শাহ বিজেপির সভাপতি। তাঁর কাছে শুধু দেবশ্রী রায়ই নয়, ১০৮ জন বিধায়ক তাঁকে চিঠি দিয়েছে। আর সেই তালিকায় শুধু তৃণমূলই নয়, রয়েছে সিপিএম এবং কংগ্রেসও। এর সঙ্গে তিনি বলেন, তিনি তো আগেই এইসব বিধায়কদের তালিকা দেখিয়েছিলেন।

উপনির্বাচনে বাড়বে বিজেপির আসন

উপনির্বাচনে বাড়বে বিজেপির আসন

এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, আগামী নির্বাচনে চিত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে। কেননা রাজ্য থেকে বিজেপির আসন সংখ্যা আরও বাড়বে।

আগেও মুকুল রায়ের দাবি

আগেও মুকুল রায়ের দাবি

অগাস্টে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার সময় মুকুল রায় দাবি করেছিলেন ১০০-র বেশি বিধায়ক তাঁর সঙ্গে যোগাযএাগ রাখছেন।

মুকুল রায়ে ভবিষ্যদ্বাণী

মুকুল রায়ে ভবিষ্যদ্বাণী

অক্টোবরে দুদুবার ২০২১-এর নির্বাচনে তৃণমূলের আসন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন মুকুল রায়। একবার তিনি বলেছিলেন ৬০ টি আসন পেতে পারে তৃণমূল। পরে তিনি বলেন. ৩০টি আসন পেতে পারে তারা। মুকুল রায়ের আরও দাবি ছিল বিরোধী দলের মর্যাদা হারাবে ঘাসফুল শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+