খুনি মুখ্যমন্ত্রী, হওয়া উচিত এফআইআর! মমতাকে আক্রমণ মুকুলের

রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুনি মুখ্যমন্ত্রী বলে বর্ণনা করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি সন্দেশখালি গিয়েছিলেন মৃত দুই বিজেপি কর্মীর শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে।

রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুনি মুখ্যমন্ত্রী বলে বর্ণনা করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি সন্দেশখালি গিয়েছিলেন মৃত দুই বিজেপি কর্মীর শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি।

'ইতিহাস কাউকে ক্ষমা করবে না'

'ইতিহাস কাউকে ক্ষমা করবে না'

ইতিহাস কাউকে ক্ষমা করবে না। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন সহযোগী মুকুল রায়। সন্দেশখালির ঘটনায় রাজ্যের তদন্তে আস্থা নেই বলেও জানিয়েছেন তিনি। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণের পর অমিত শাহের কাছে আবেদন করা হবে ব্যবস্থা গ্রহণের জন্য।

'মমতার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত'

'মমতার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত'

সন্দেশখালির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন মুকুল রায়। এলাকা দখলে রাখতে খুব বলে মনে করছেন তিনি। ঘটনায় মমতাই দায়ী, তাই তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের করা উচিত মন্তব্য করেছেন মুকুল রায়। ঘটনায় এফআইআর-এ থানা অভিযুক্তদের গ্রেফতার না হওয়া প্রসঙ্গে মুকুল রায় বলেন, মমতার নির্দেশ আছে, যাতে গ্রেফতার না করা হয়। একইসঙ্গে তিনি বলেন, বাংলা কী হচ্ছে সংবাদ মাধ্যম সারা ভারতের কাছে তুলে ধরুক।

'মৃতদের পরিবারের পাশে বিজেপি'

'মৃতদের পরিবারের পাশে বিজেপি'

মৃত বিজেপি কর্মীদের শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে মুকুল রায় বলেন, এই পরিবারগুলির পাশে রয়েছে বিজেপি। শঙ্কর মণ্ডল-সহ দলের যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁরা কী পরিস্থিতিতে রয়েছেন, তা জানা যাচ্ছে না বলেও মন্তব্য করেছেন মুকুল রায়। জেলার পুলিশ সুপারের কাছে এই পরিবারগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য দাবি করা হবে বলেও জানিয়েছেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+