মমতা হেরেছেন, যুক্তি সাজালেন মুকুল রায়! দিলেন ভবিষ্যতের ইঙ্গিত
লোকসভা ভোটে হেরেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। জনগণের রায় মমতাবম্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়েছে বলে দাবি করেছেন তিনি।
লোকসভা ভোটে হেরেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। জনগণের রায় মমতা বম্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে তাঁর অভিযোগ, মানুষের রায়কে স্যালুটও করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে তৃণমূলের ভোট
রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ভোট পড়েছে বেশি। বিজেপি নেতা মুকুল রায় বলেন, এবার লোকসভা নির্বাচনে তৃণমূল ভোট পেয়েছে ২ কোটি ৪৭ লক্ষ।

রাজ্যে বিরোধীদের ভোট
মুকুল রায় বলেন রাজ্যে এবারের লোকসভা ভোটে বিজেপি ভোট পয়েছে ২ কোটি ৩০ লক্ষ। সিপিএম পেয়েছে ৪৭ লক্ষ। কংগ্রেস পেয়েছে ৩২ লক্ষ। যার যোগফল
তৃণমূলের থেকে অনেকটাই বেশি। মুকুল রায় বলেন, মানুষ তৃণমূলের বিরুদ্ধে আলাদা ভাবে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে ভোট দিয়েছে। এটাই রাজ্যে
মানুষের রায় বলেও দাবি করেছেন তিনি।

মুকুলের প্রশ্ন
মানুষের এই রায়কে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান না করেন, তাহলে বিধানসভায় ১৪৭ জন সদস্য যদি এসে বলেন, থাকব না, তাহলে
তিনি কী করবেন, প্রশ্ন করেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications