আইন ভাঙছেন মুখ্যমন্ত্রী মমতা! পাহাড় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুকুল রায়ের
সিএএ নিয়ে আইন ভাঙছেন মুখ্যমন্ত্রী। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর আরও অভিযোগ পাহাড়কে উত্তপ্ত করতেই দার্জিলিং গিয়েছেন তিনি।
সিএএ নিয়ে আইন ভাঙছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর আরও অভিযোগ পাহাড়কে উত্তপ্ত করতেই দার্জিলিং গিয়েছেন তিনি। মুকুল রায় বলেন সিএএ-র মাধ্যমে রাজ্যে কোনও গোর্খার নাম বাদ যায়নি।

'আরও মানুষ নাগরিকত্ব পাবে'
সিএএ-র মাধ্যমে কারও নাগরিকত্ব হরণ করা হচ্ছে না। এর মাধ্যমে আরও মানুষকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এদিন এমনটাই দাবি করেন মুকুল রায়। কোনও গোর্খাকে এই সিএএ-তে বাদ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। মুকুল রায় অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী দার্জিলিং গিয়েছেন পাহাড়কে অশান্ত করতে।

'মুখ্যমন্ত্রী আইন ভাঙছেন'
নাম না করে মুকুল রায় অভিযোগ করেন ফেডারেল স্ট্র্যাকচারে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী আইন ভাঙছেন। তাঁর আরও অভিযোগ সংবিধান বহির্ভূত কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'প্রস্তাব যে কেউ নিতে পারে'
এই আইন করার অধিকার একমাত্র কেন্দ্রের। এছাড়া এই অধিকার কারও নেই। মন্তব্য করেছেন মুকুল রায়। এই বিষয়টি কেন্দ্র ও রাজ্যের যুগ্ম তালিকায় নেই বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা। তিনি বলেন প্রস্তাব যে কেউ নিতে পারে।

'মমতা পুলিশ, সিআইডি লেলিয়েছে বিজেপির পিছনে'
মুকুল রায় অভিযোগ করেছেন মমতাই পুলিশ ও সিআইডি লেলিয়ে দিয়েছে বিজেপির পিছনে। শুধু তাঁর বিরুদ্ধেই ৪২ টি মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। আন্দোলন করলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দেওয়া হচ্ছে, সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications