কাটমানি কীভাবে ফেরত দেওয়া উচিত মমতার, 'উপদেশ' দিলেন মুকুল রায়

কাটমানি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে তিনি কটাক্ষও করেন।

কাটমানি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে তিনি কটাক্ষও ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেন বিজ্ঞাপন দিয়ে কাটমানি ফেরতের ব্যবস্থা করুন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সম্পর্কে তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

 কাটমানি কীভাবে ফেরত দেওয়া উচিত মমতার, উপদেশ দিলেন মুকুল

অরবিন্দ মেননকে নিয়ে কলকাতায় রথের দড়ি টেনেই, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ছুটেছিলেন মুকুল রায়। সেখানেও জনসংযোগ, রথের দড়ি টানা। তবে আলোচনা থেকে বাদ যাননি একসময়ের খুব কাছের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমে মুকুল রায় বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন, ৭৫ শতাংশ টাকা দলকে দিন। এর অর্থ কাটমানির ৭৫ শতাংশ অর্থ দলের কাছে আছে। দলের কাছে থাকা অর্থ ফেরতের জন্য বিজ্ঞাপন দিন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই উপদেশ দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

কাটমানি নিয়ে আন্দোলন প্রসঙ্গে মুকুল রায় বলেন, আন্দোলন করছে সাধারণ মানুষ। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+