ভোটের প্রচারে গিয়ে অসুস্থ মিঠুন, উড়িয়ে আনা হল কলকাতায়
ভোটের প্রচারে গিয়ে অসুস্থ (ill) হয়ে পড়লেন বিজেপির (bjp) স্টার প্রচারক মিঠুন চক্রবর্তী (mithun chakraborty) । এদিন তিনি রায়গঞ্জে (raiganj) গিয়েছিলেন প্রচার করতে। কিন্তু সেখানেই অসুস্থতা বোধ করায় তাঁকে উড়িয়ে আনা হয়
ভোটের প্রচারে গিয়ে অসুস্থ (ill) হয়ে পড়লেন বিজেপির (bjp) স্টার প্রচারক মিঠুন চক্রবর্তী (mithun chakraborty) । এদিন তিনি রায়গঞ্জে (raiganj) গিয়েছিলেন প্রচার করতে। কিন্তু সেখানেই অসুস্থতা বোধ করায় তাঁকে উড়িয়ে আনা হয় কলকাতায় (kolkata)। ব্রিগেডের নরেন্দ্র মোদীর সভায় বিজেপিতে যোগ দেন তিনি। তারপর মার্চের শেষ সপ্তাহ থেকে তিনি বিজেপির প্রচারে নামেন।

রায়গঞ্জে রোড শো-এ অসুস্থ
রায়গঞ্জে রোড শো-এর সময়েই মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাড়াতাড়ি তাঁকে হুডখোলা গাড়ি থেকে নামাতো হয়। পরে তাঁকে হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়চ কলকাতায়। এদিকে মিঠুন চক্রবর্তী অসুস্থতার খরবে উদ্বিগ্ন সব মহল।
এদিন রায়গঞ্জের চণ্ডীতলা থেকে পাঁচ কিমি রোড শো করার কথা ছিল তাঁর। সময় মতো পৌঁছেও যান তিনি। সূত্রের খবর অনুযায়ী, আগে থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। তবে সেই অসুস্থতাকে গুরুত্ব না দিয়েই তিনি হুড খোলা গাড়িতে ওঠেন। তাঁর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। রাস্তার পাশে দাঁড়ানো মানুষদের উদ্দেশে হাতও নাড়ে তিনি। কিন্তু ২০০ মিটারের মতো যেতেই অসুস্থতা বাড়ে। তাঁকে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় হেলিপ্যাডে।
এদিকে মিঠুন চক্রবর্তীর অসুস্থতায় কিছুক্ষণের জন্য বিজেপির রোড শো বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি সামাল দেওয়ার পরে ফের কর্মসূচি শুরু করেন বিজেপির নেতারা।

ডিহাইড্রেশনেই অসুস্থ
সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসকরা সন্দেহ করছেন ডিহাইড্রেশনের ফলেই অসুস্থ হয়ে পড়েছেন মিঠুন। প্রচার পর্বে জল খাওয়ায় অনিয়মিত হওয়ার কারণেই এই পরিস্থিতি বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সভা থেকে রোড শো, সবেতেই মিঠুন
ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় বিজেপিতে যোগ দেওয়ার পরে কিছু দিন তাঁকে প্রচারের পাওযা যায়নি। কিন্তু মার্চের শেষ সপ্তাহ থেকে তিনি ঝাঁপিয়ে পড়েন বিজেপির হয়ে প্রচারে। সেই সময় জঙ্গলমহলে ভোট থাকায়, সেখান থেকেই রোড শো শুরু করেন। রোড শো ছাড়াও তিনি সভায় বক্তা হিসেবেও অংশ নিয়েছেন। আয়ুষ্মাণ ভারত প্রকল্প না লাগু করায় মমতার সরকারের প্রতি আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁকে আক্রমণ করতে দেখা গিয়েছে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া নিয়েও। তিনি দাবি করেন এই প্রকল্প রাজ্যে চালু হলে কোটি কোটি টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকবে।

বিজেপিতে যোগ দেওয়ার আগে আরএসএস প্রধানের সঙ্গে বৈঠক
বিজেপিতে যোগ দেওয়ার আগে মুম্বইয়ে তাঁর বাংলোতে গিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই সময় থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে জল্পনা তৈরি হয়েছিল। তখন বছর সত্তরের এই অভিনেতা বলেছিলেন, ভাগবতের সঙ্গে তাঁর আধ্যাত্মিক যোগাযোগ।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications