টিটাগড়ে ভর সন্ধেয় শ্যুটআউট! গুলিতে খুন বিজেপি নেতা মণীশ শুক্লা
ভর সন্ধ্যা বেলায় টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শুটআউট। দুষ্কৃতীদের ছড়া একের পর এক গুলিতে খুন বিজেপি নেতা মণীশ শুক্লা।
ভর সন্ধ্যা বেলায় টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শুটআউট। দুষ্কৃতীদের ছড়া একের পর এক গুলিতে খুন বিজেপি নেতা মণীশ শুক্লা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালিয়েই সেখান থেকে চম্পট দেয় তারা। অন্যদিকে, সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাঁকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে। রীতিমতো রণক্ষেত্রর আকার ধারণ করেছে বিটি রোডে। রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। অভিযোগের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এ ব্যাপারে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কে বা কারা গুলি চালালো তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বসেছে পুলিশ পিকেটও।
এই ঘটনার প্রতিবাদে সোমবার বিজেপির তরফ থেকে ব্যারাকপুর মহকুমায় বনধের ডাক দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications