নবান্ন অভিযানে জলকামানে রাসায়নিক প্রয়োগ, এবার অমিত শাহকে নালিশ লকেটের

নবান্ন অভিযানে জলকামানে রাসায়নিক প্রয়োগ, এবার অমিত শাহকে নালিশ লকেটের

বিজেপির নবান্ন অভিযানে রাসায়নিক মিশিয়ে জলকামান চালিয়েছে মমতা সরকারের পুলিস। নালিশ জানিয়ে এবার অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অমিত শাহর বাংলার সফরের সময় মুখোমুখি নালিশ জানানোর ইচ্ছে ছিল লকেটের। কিন্তু তিনি সফর বাতিল করার চিঠি দিয়েছেন নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যও।

অমিত শাহকে চিঠি লকেটের

অমিত শাহকে চিঠি লকেটের

নবান্ন অভিযানে বিজেপির নেতা কর্মীদের উপর কেন রাসায়নিক মেশানো জল ব্যবহার করেছিল রাজ্য পুলিস। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন হোলির রং হলে নেতারা অসুস্থ হয়ে পড়তেন না। তাঁদের চামড়ায় ক্ষতিও হত না। এই নিয়ে রাজ্য সরকােরর কাছে রিপোর্ট তলব করুন স্বরাষ্ট্রমন্ত্রী দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

বিজেপির নবান্ন অভিযানে জলকামান বিতর্ক

বিজেপির নবান্ন অভিযানে জলকামান বিতর্ক

বিজেপির নবান্ন অভিযানে জলকামানে যে জল ব্যবহার করা হয়েছিল তা রঙিন ছিল। সেইদিনের ঘটনায় একাধিক বিজেপি েনতা কর্মী নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করে বিজেপি যুব মোর্চা সভাপতি তেজস্বী সূর্য অভিযোগ করেন রাসায়নিক মিশিয়ে জলকামান ব্যবহার করেছে রাজ্য পুলিস। এর প্রতিবাদ জানিয়ে রাজ্য পুলিসের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

নবান্নর সাফাই

নবান্নর সাফাই

বিজেপি যুব মোর্চা সভাপতির অভিযোগের পরেই নবান্নর তরফ থেকে সংবাদিক বৈঠক করে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও রাসায়নিক মেশানো হয়নি জলে। তদন্তের জন্য হোলির রং ব্যবহার করা হয়েছিল মাত্র। এবং তা কোনও বেআইনি কাজ নয়। এর আগেও একাধিক রাজ্য এই কাজ করেছে। তাই এই নিয়ে বিজেপি অকারণে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বাংলা সফর বাতিল অমিত শাহের

বাংলা সফর বাতিল অমিত শাহের

পুজোর আগেই বাংলায় আসার কথা ছিল অমিত শাহের। একুশের ভোট নিয়ে পরিকল্পনা করার জন্যই আমিত শাহের বাংলা সফরের পরিকল্পনা ছিল। কিন্তু বিহার ভোটের কারণে সেই সফর বাতিল করেছেন তিনি। তবে বিজেপির সর্বভারতীয় রাজ্য সভাপতি জেপি নাড্ডা আসবেন বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+