দিল্লিতে গিয়ে টাকা পাবেন না, তৃণমূল নেতাদের ঘরে আছে টাকা, কটাক্ষ লকেটের
দিল্লিতে গিয়ে টাকা পাবেন না, তৃণমূল নেতাদের ঘরে আছে টাকা,সেখান থেকে আদায় করুক। বললেন লকেট চট্টোপাধ্যায়। ব্যান্ডেলে স্বচ্ছতাই সেবা অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন হুগলির বিজেপি সাংসদ।
তৃণমূল ১০০ দিনের বকেয়া টাকা আদায়ে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে।
বিজেপি নেত্রী কটাক্ষ করে বলেছেন, ট্রেন পায়নি তো কি প্লেনে নিয়ে যাক। আর টাকা দিল্লিতে গিয়ে পাবেনা। তৃণমূল নেতা নেত্রীদের বাড়িতে গেলে পাবে। দিল্লিতে গিয়ে কিছু লাভ নেই। টাকা নিজেদের লোকই ঘরে রেখে দিয়েছে তাই গরীব মানুষ টাকা পাচ্ছে না।

একশ দিনের টাকা দূর্নীতি হয়েছে।তাই কেন্দ্র সরকার বলেছে হিসাব দাও।যারা কাজ করেছে তারা টাকা পায়নি।হিসাব দেয়নি তাই কেন্দ্র সরকার টাকা আটকেছে। স্বচ্ছতা দিবস বিভিন্ন তৃনমূল পরিচালিত পুরসভায় পালিত হয়েছে।
ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেছেন তৃনমূল কাউন্সিলর চেয়ারম্যানরা।সেই প্রসঙ্গে লকেট বলেন,ভালো অন্তত একটা জিনিস ওরা বিজেপির থেকে শিখছে।তবে স্বচ্ছতা শুধু বাইরে দেখালে হবে না মনকে স্বচ্ছ করতে হবে। আজ বাসে করে দলীয় কর্মীদের নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী।












Click it and Unblock the Notifications