'নাটক করছেন অনুব্রত, টাকার উৎস সামনে এলে কালীঘাট পর্যন্ত যাবে' তীব্র নিশানা লকেটের

'নাটক করছেন অনুব্রত, টাকার উৎস সামনে এলে কালীঘাট পর্যন্ত যাবে' তীব্র নিশানা লকেটের

অনুব্রত মণ্ডল নাটক করছেন সিবিআই হাজিরা এড়াতে। প্রকাশ্যেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিশানা করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন, অনুব্রত মণ্ডলের আয়ের উৎস্য প্রকাশ্যে এলেই স্পষট হয়ে যাবে পুরোটা। সোজা কালীঘাট পর্যন্ত পৌঁছতে পারবেন সিবিআই আধিকারীকরা এমনই দাবি করেছেন বিজেপি নেত্রী।

অনুব্রতকে নিশানা লকেটের

অনুব্রতকে নিশানা লকেটের

আজ ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। তাই নিয়ে সরব হয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি সাংবাদিক বৈঠক করে সরাসরি অনুব্রত মণ্ডলকে নিশানা করেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন অসুস্থতার নাটক করছেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার নাটক করে হাজিরা এড়িয়ছেন অনুব্রত মণ্ডল। তাঁর আয়ের উৎস প্রকাশ্যে এলেই সেটা কালীঘাট পর্যন্ত পৌঁছে যাবে বলে আক্রমণ শানিয়েছেন লকেট।

হাজিরা এড়ালেন অনুব্রত

হাজিরা এড়ালেন অনুব্রত

অনেক কষ্টে একবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডে তাঁকে চার ঘণ্টা জেরা করা হয়েছিল। তারপরেই তিনি চলে গিয়েছিলেন এসএসকেম হাসপাতালে। সেখানে ডাক্তারি পরীক্ষা করানো হয় তাঁর। উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন অনুব্রত মণ্ডল। তারপর আজ ভোট পরবর্তী হিংসা মামলায় আবার তাঁকে জেরা করা হয়। সেই জেরার হাজিরা এড়িয়ে গিয়েছেন কেষ্ট। অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই হাজিরা দেননি তিনি। এই অসুস্থতার কারণ দেখিয়ে এর আগে একাধিকবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল।

অর্জুনকে নিয়ে কটাক্ষ

অর্জুনকে নিয়ে কটাক্ষ

অর্জুন সিংয়ের দল বদল নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলতে চাননি লকেট চট্টোপাধ্যায়। তবে বারবার বঙ্গের রাজনীতিতে যেভাবে দল বদল চলছে সেটাও ঠিক হচ্ছে না বলে মনে করেন তিনি। তাঁর মতে বারবার দলবদলে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেন রাজনৈতিক নেতারা। মানুষ তাঁদের আর বিশ্বাস করতে চান না বঙ্গে সেই রকমই পরিস্থিতি তৈরি হয়েছে বারবার দলবদলের রাজনীিততে। এমনই অভিযোগ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

অনুব্রত-র আয়ের উৎস তলব

অনুব্রত-র আয়ের উৎস তলব

আজ ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। আবার সিবিআইয়ের তরফ থেকে অনুব্রত মণ্ডলের আয়ের হিসাব জানতে চাওয়া হয়েছে। শুধু অনুব্রত মণ্ডল নন। পরেশ অধিকারীর আয়ের হিসেব জানতে চাওয়া হয়েছে। কোথা থেকে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে টাকা আসছে। কত টাকা আসছে সেসব তথ্যই জানতে চেয়েছেন সিবিআই আধিকারীকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+