শাহের পর মোদীর দরবারে লকেট, ৩০ মিনিটের বৈঠকে কী নিয়ে আলোচনা?

শাহের পর মোদীর দরবারে লকেট, ৩০ মিনিটের বৈঠকে কী নিয়ে আলোচনা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বঙ্গ বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আলোচনার কেন্দ্রে ছিল সেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। সম্প্রতি রাজ্যে পর পর কয়েকটি ঘটনা নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বঙ্গ বিজেপি। বগটুই কাণ্ড দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

মোদী-লকেট বৈঠক

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কথা বলেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেই বৈঠকেও মূল আলোচ্য বিষয় ছিল বাংলা আইন শৃঙ্খলা পরিস্থিতি। বগটুই কাণ্ডের পর বঙ্গ বিজেপির পক্ষ থেেক রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানানো হয়েছে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বগটুই পরিদর্শন করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দিয়েছে। কীভাবে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে বীরভূমের বগটুই গ্রামে তার সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে সেই রিপোর্টে। সেই সঙ্গে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবি জানানো হয়েছে।

মোদী-লকেট বৈঠক

বৃহস্পতিবার আবার এই একই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন লকেট চট্টোপাধ্যায়। ৩০ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে বিজেপি নেত্রীর। সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বগটুইয়ের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যের পরিস্থিতি সন্তোস জনক নয় বলে দাবি করেছে বিজেপি। অনুব্রত মণ্ডলকে হাসপাতালেই জেরা করার তোরজোর শুরু করেছে সিবিআই।

ওদিকে ভাদু শেখের মত্যুর সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। কিন্তু তাতে রাজি নয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারা দ্বিমত পোষন করছেন। এদিকে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীরও মৃত্যু হয়েছে। তাঁর রহস্যমৃত্যু ঘিরে উত্তাল ঝালদা। পরিবারের লোকেরা ঝালদা থানায় পুলিশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে এসএসসি দুর্নীতি নিয়েও সিবিআই তদন্ত চলছে। কাজেই রাজ্যের পুলিশ প্রশাসনের উপরে আর আস্থা রাখতে পারছেন না মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+