সিবিআই-এর বিরুদ্ধে সব চোর এক! মমতাকে লক্ষ্য করে আর যা বললেন লকেট

বাংলায় কোনও গণতন্ত্রই নেই। তার আবার বিপর্যয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুরুলিয়ার বড়রা শিবমন্দিরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

বাংলায় কোনও গণতন্ত্রই নেই। তার আবার বিপর্যয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুরুলিয়ার বড়রা শিবমন্দিরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যে যেকটি আসন বিজপি জিতবে, তার মধ্যে পুরুলিয়া অন্যতম। ত্রিলোচন মাহাত, দুলাল কুমার, জগন্নাথ টুডুর আত্নবলিদান বৃথা যাবে না। প্রতিবাদের ফল ফলবেই, মন্তব্য করেছেন লকেট।

সিবিআই-এর বিরুদ্ধে সব চোর এক! মমতাকে লক্ষ্য করে আর যা বললেন লকেট

সূত্রের খবর অনুযায়ী, প্রযোজক শ্রীকান্ত মোহতা গ্রেফতারের পর শাসক দল তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, গণতন্ত্রের বিপর্যয়। এপ্রসঙ্গে কটাক্ষ করে লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য, চোরকে ধরতে গেলেই গণতন্ত্রে বিপর্যয়। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে গণতন্ত্রই নেই, তার আবার বিপর্যয়। লকেট চট্টোপাধ্যায়ের কটাক্ষে ঘেরা প্রশ্ন, চোর কে চোর বলবে নাতো কী বলবে?

পুরুলিয়ার বড়রার সভা থেকে লকেট চট্টোপাধ্যায় বলেন, বিজেপির ওপর যত অত্যাচার হবে, প্রতিবাদের ভাষাও তত জোরদার হবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিবিআই-এর ভয়ে সব চোর এক হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের সমাবেশে বিরোধী নেতারা একরকম বলছেন, আর নিজের রাজ্যে ফিরে গিয়ে অন্যরকম বলছেন। প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই চলছে বলেও কটাক্ষ করেছেন লকেট চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+