মুরারইয়ে আক্রান্ত লকেট, রাস্তায় গাড়ি থামিয়ে হেনস্থা!

‘পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। যাঁরা রাস্তায় গাড়ি থামিয়ে গুন্ডামি করল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিতে পারেনি পুলিশ।’

জনসংযোগ অভিযানে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অভিযোগের তির তৃণমূলের দিকে। মঙ্গলবার বীরভূমের মুরারইয়ে প্রচার চালাতে গেলে তাঁকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাধা দেন বলে অভিযোগ। তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাঁকে লক্ষ্য করে। তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ জানান লকেট চট্টোপাধ্যায়।

এদিন মুরারইয়ের গোপালপুরে জনসংযোগ অভিযান কর্মসূচিতে যাচ্ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মুরারইয়ে ঢোকার মুখে তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। হেনস্থা করা হয় তাঁকে। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালানো হয় অন্যান্য বিজেপি নেতাদের গাড়িতেও। লকেট অভিযোগ করেন, তাঁদের উপর চড়াও হয়ে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। তাঁদের মারধর করা হয়েছে।

মুরারইয়ে আক্রান্ত লকেট, রাস্তায় গাড়ি থামিয়ে হেনস্থা!

এই ঘটনার পরই লকেট চট্টোপাধ্যায় গাড়ি ঘুরিয়ে মুরারই থানায় যান। সেখানে পুলিশের কাছে সমস্ত অভিযোগ করেন। কিন্তু পুলিশও তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ। পুলিশের সঙ্গেও এরপর বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পুলিশ তাঁদের কর্তব্য পালন করেছ না বলে অভিযোগ তোলেন লকেট। বলেন, পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। যাঁরা রাস্তায় গাড়ি থামিয়ে গুন্ডামি করল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিতে পারেনি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+