পশ্চিমবঙ্গকে সিরিয়ার সঙ্গে তুলনা, 'জঙ্গি সংগঠন' মন্তব্য ইস্যুতে মমতাকে তোপ লকেটের

মমতা বন্দোপাধ্যায় তথা তৃণমূলের শাসনের বিরুদ্ধে মুখ খুলে লকেট জানান, 'মুখ্যমন্ত্রী যদি আমাদের জঙ্গি বলেন আমি বলব ওনারা তালিবানি শাসন চালাচ্ছেন।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করে রাজনৈতিক আক্রমণ শানিয়েছিলেন। যার পাল্টা জবাব দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, 'মমতার শাসনে পশ্চিমবঙ্গকে সিরিয়ার সঙ্গে তুলনা করতে হয়।'

পশ্চিমবঙ্গকে সিরিয়ার সঙ্গে তুলনা, জঙ্গি সংগঠন মন্তব্য ইস্যুতে মমতাকে তোপ লকেটের


মমতা বন্দোপাধ্যায় তথা তৃণমূলের শাসনের বিরুদ্ধে মুখ খুলে লকেট জানান, 'মুখ্যমন্ত্রী যদি আমাদের জঙ্গি বলেন আমি বলব ওনারা তালিবানি শাসন চালাচ্ছেন। যেভাবে সিরিয়ায় মানুষকে মেরে দেওয়া হচ্ছে, সেভাবে পুরুলিয়াতেও পর পর তিনটি খুন হয়েছে। এরমধ্যে দুটি ক্ষেত্রে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তালিবানি কায়দায় মৃতদেহে লিখে দেওয়া হয় বিজেপি করার জন্য এই শাস্তি দেওয়া হল।' লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, তালিবানি শাসন চলছে রাজ্যে। পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে সিরিয়ার সঙ্গে তুলনা করে তিনি জানান ভারতের ভিতরে যে পশ্চিমবঙ্গ রয়েছে সেটা ভুলতে বসেছি আমরা।

মমতার করা জঙ্গি সংগঠন মন্তব্য ঘিরে প্রশ্ন করা হয় লকেট চট্টোপাধ্যায়কে । তিনি জবাবে বলেন, একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর অংশ ছিলেন। তখন তাঁর কাছে বিজেপি ভালো সংগঠন ছিল, আর এখন বিজেপিকে জঙ্গি সংগঠন বলছেন তৃণমূলনেত্রী। বিজেপির মহিলা মোর্চার নেত্রী লকেট দাবি করেন, তৃণমূলের তালিবানি শাসনের হাত খেকে বাংলার মানুষ মুক্তি পেতে চায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+