উপনির্বাচনে তিন কেন্দ্রেই বিজেপির হার! অবশেষে কারণ খুঁজে পেলেন কৈলাস বিজয়বর্গীয়

পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে উপনির্বাচনে হারার কারণ খুঁজে পেলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে উপনির্বাচনে হারার কারণ খুঁজে পেলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন তিনি হার প্রসঙ্গে বলেন, বুথে কবজা করেছিল তৃণমূল কংগ্রেস। সব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না। 'ইমানদারিতে' ভোট হলে বিজেপি জিতবে বলেই মনে করছেন তিনি।

স্বপ্ন ছিল ৩-০ জেতার

স্বপ্ন ছিল ৩-০ জেতার

নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির তরফে জানানো হয়েছিল তাঁরা ৩-০-এ জিতবেন। এমনকি দলীয় সভাপতি অমিত শাহকে নাকি একথাই জানিয়ে এসেছিলেন মুকুল রায়। কোন কেন্দ্রে কত ভোটে জয় আসতে পারে, তারও একটা হিসেব দিয়েছিলেন।

ইভিএম খুলতেই চিত্র বদল

ইভিএম খুলতেই চিত্র বদল

এদিন সকালে ইভিএম খুলতেই অবশ্য চিত্রটা বদলে যায়। কালিয়াগঞ্জে প্রথমের দিকে বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও, একটা সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ হাজারের কিছু বেশি ভোটে হেরে যান বিজেপি প্রার্থী। অন্যদিকে করিমপুরে শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আস্তে আস্তে সেই ব্যবধান আরও বাড়ে। খড়গপুর সদরে খুব কম সময়ের জন্য জোট প্রার্থী এগিয়ে থাকলেও, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। পরে আর সেই ব্যবধান কমাতে পারেননি তৃণমূল প্রার্থী।

হারের কারণ জানালেন কৈলাস

হারের কারণ জানালেন কৈলাস

এদিন ভোটে হারের কারণ নিয়ে জিজ্ঞাসা করা হলে কৈলাস বিজয়বর্গীয় বলেন, বুথে কবজা করেছিল তৃণমূল। ভোটেন দিন রাজ্য সরকারের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি। অনেক জায়গাতেই বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন না। সেই সুযোগ তৃণমূল কাজে লাগিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 কৈলাসের সাফাই

কৈলাসের সাফাই

কীভাবে ভোটগ্রহণের আগে পর্যন্ত বিজেপি দাবি করছিল ৩-০-এ জয় হবে, কিংবা অমিত শাহকেই ৩-০-এ জয়ের আশ্বাস দেওয়া হল কী ভাবে? উত্তরে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, গণনার আগে দলীয় কর্মী সমর্থকদের মনোবল ধরে রাখতেই বলা হয়েছিল সেই কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+