মুখ্যমন্ত্রীর মন্তব্য মুর্খতাপূর্ণ! চন্দ্রযান ২ নিয়ে মমতাকে আক্রমণ কৈলাস বিজয়বর্গীয়র
চন্দ্রযান ২ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সংকীর্ণ মানসিকতার পরিচয়ের এবং মূর্খতাপূর্ণ। এমনটই বললেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
চন্দ্রযান ২ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সংকীর্ণ মানসিকতার পরিচয়ের এবং মূর্খতাপূর্ণ। এমনটাই বললেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। প্রসঙ্গত চন্দ্রযান ২ নিয়ে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দেশ জুড়ে এর মাতামাতি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছিলেন তিনি। বলেছিলেন, দেশ জুড়ে আর্থিক মন্দা থেকে নজর ঘোরাতেই চন্দ্রযান নিয়ে মাতামাতি করছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেরই প্রতিক্রিয়া দেন কৈলাস বিজয়বর্গীয়।













Click it and Unblock the Notifications