রাজ্যে খুন হচ্ছেন বিজেপি কর্মীরা, রাজ্যপালের সঙ্গে দেখা করে নালিশ বিজয়বর্গীয়র

রাজ্যে খুন হচ্ছেন বিজেপি কর্মীরা, রাজ্যপালের সঙ্গে দেখা করে নালিশ বিজয়বর্গীয়র

খানাকুলে বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। গত কয়েক মাস ধরেই রাজ্যে একাধিক জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাই নিয়েই রাজ্যপালের কাছে নালিশ জানাতে গিয়েছিলেন কৈলাস এমনই মনে করা হচ্ছে।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজভবনে গিয়ে সোমবার দেখা করেল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। খানাকুলে বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। রাজ্যের একাধিক জায়গায় আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি

রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি

রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রাজ্যপাল নিয়েও এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণের তির শানিয়েছেন। পুলিস শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনরকী পুলিসের সম্পত্তি বৃদ্ধি নিয়েও আক্রমণ শানিয়েছিলেন তিনি।

শহিদ স্মরণ

শহিদ স্মরণ

গত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন রাজ্যে রাজনৈতিক সংঘর্ষে নিহত দলীয় কর্মীদের শহিদ সম্মান দিয়েছে বিজেপি। একই সঙ্গে রাজ্যে সদস্য সংগ্রহ কর্মসূচিও শুরু করেছে বিজেপি। একুশের ভোটের আগে রাজ্যের আইন শঙ্খলা ব্যবস্থাকে হাতিয়ার করেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণে শান দিচ্ছে বিজেপি।

দ্বন্দ্ব মেটাতে রাজ্যে কৈলাস

দ্বন্দ্ব মেটাতে রাজ্যে কৈলাস

রাজ্য বিজেপির অন্দরে বেড়ে চলা দ্বন্দ্ব মেটাতেই কলকাতা সফরে কৈলাস বিজয় বর্গীয়। অমিত শাহ এবং নাড্ডার দূত হিসেবেই তাঁর রাজ্য সফর বলে মনে করা হচ্ছে। সোমবার বেশিরভাগ সময়টাই মুকুল রায়ের সঙ্গে ছিলেন তিনি। একাধিক দের কর্মসূিচতে মুকুল রায়কে সঙ্গে নিয়েছিলেন তিনি।

দিলীপকে বার্তা

দিলীপকে বার্তা

এদিকে রাজ্য বিজেপির দ্বন্দ্ব নিয়ে দিলীপের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে সতর্ক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিলীপকে সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে দিলীপ ঘোষ, সেখানেই তাঁকে বার্তা দেন জেপি নাড্ডা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+