পুলিসকর্মীদের এবার জেলে ভরা হবে, নতুন হুঙ্কার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের
পুলিসকর্মীদের এবার জেলে ভরা হবে, নতুন হুঙ্কার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের
দিলীপ ঘোষ আগেই বলেছিলেন, এবার হুঙ্কার দিলেন কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যের পুলিসকর্মীদের জেলে ভরার হুঁসিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূক কংগ্রেসের ক্যাডারদের মতো আচরণ করছে রাজ্য পুলিসের কর্মীরা। শাসক দলের নেতাদের কুকীর্তি আড়াল করছেন তাঁরা। আর বেশিদিন এটা চলবে না। একুশের সরকার বদলের সঙ্গে সঙ্গে কড়ায় গণ্ডায় হিসেব বুঝে নেবে বিজেপি সরকার। এমনই হুঁিশয়ারি দিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

পুলিসকে হুঁশিয়ারি
রাজ্যে বিজেপি সরকার আসছেই। সব হিসেব খাতায় তুলে রাখছে বিজেপি। সরকার গঠার পর সব হিসেব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন তাঁরা। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই সুরে সুর মেলালেন কৈলাস বিজয়বর্গীয়। এদিন ভার্চুয়াল সভায় রাজ্য পুলিসের কর্মীদের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। পুলিসকেও জেলে ভরা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিিন।

তৃণমূলের ক্যাডার পুলিস
রাজ্যপুলিস শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মত আচরণ করছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষরা। একাধিকবার অর্জুন সিংয়ের উপর হামলা হয়েছে ভাটপাড়ায়। তাঁর বাড়ির সামনে বোমাবাজি হয়েছে। পুলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে পুলিসের একপেশে নীতি নিয়েও আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা।

রাজ্যপালের আক্রমণ
এর আগে পুলিসের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনিও অভিযোগ করেছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে পুলিস। সেকারণেই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। রাজ্য পুলিসের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে হিসেব তলব করেছিলেন তিনি।

পদ্মফুটবে বঙ্গে
একুশের ভোটেই শেষ হবে তৃণমূল কংগ্রেস। রাজ্যে সরকার গড়বে বিজেপি। এই অনাচার আর মানুষ েমনে নেবেনা বলে জানিয়েছেন কৈলাস বিজয় বর্গীয়। একুশের ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। দিল্লির নির্দেশে রাজ্যের সমীকরণ সাজাচ্ছেন কেন্দ্রীয় নেতারা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications