একুশের ভোটে মমতা বিদায় নিশ্চিত, শহর ছাড়ার আগে ঘোষণা করে গেলেন নাড্ডা

একুশের ভোটে মমতা বিদায় নিশ্চিত, শহর ছাড়ার আগে ঘোষণা করে গেলেন নাড্ডা

একুশের ভোটে মমতার বিদায় নিশ্চিত। দু'দিনের সফর শেষে সাংবাদিক বৈঠকে ঘোষণা করে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ডায়মন্ড হারবারে তাঁর কনভয়ে হামলার যে ঘটনা ঘটেছে তাতেই প্রমাণ হয়ে গিয়েছে বাংলায় কোনও আইনের শাসন নেই। একুশের ভোটে ২০০-র বেশি আসনে জিতে বাংলায় সরকার গড়বে বিজেপি। রাজ্যের মানুষ আর তৃণমূল সরকার চায় না বলে আক্রমণ শানিয়েছেন জেপি নাড্ডা। মমতা যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তা বাংলার সংস্কৃতি নয় বলে আক্রমণ শানিয়েছেন তিনি। বাংলার মান নামিয়ে দিচ্ছেন মমতা অভিযোগ নাড্ডার।

মমতাকে আক্রমণ নাড্ডা

মমতাকে আক্রমণ নাড্ডা

রবীন্দ্রনাথের বাংলাকে অপমান করছেন মমতা। প্রধানমন্ত্রীকে েয ভাষায় মুখ্যমন্ত্রী আক্রমণ করেন সেটা বাংলার সংস্কৃতি নয়। বাংলায় এখন ভয়ের রাজত্ব চলছে। প্রশাসনের প্রশ্রয়ে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি চলছে রাজ্যে। ভয়ের রাজত্ব চলছে বাংলায়। একুশের ভোটে আর ফিরবেন না মমতা। তা নিশ্চিত হয়ে গিয়েছে আজ। নির্বািচত জনপ্রতিনিধিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষ কতটা আতঙ্কে রয়েছেন বাংলায়।

বাংলায় ভয়ের রাজত্ব চলছে

বাংলায় ভয়ের রাজত্ব চলছে

বিজেপির সর্বভারতীয় সভাপতি আক্রমণ শানিয়ে বলেছেন আজকের ঘটনা প্রমাণ করে দিয়েছে বাংলায় আইনের শাসন নেই। ভয়ের রাজত্ব চলছে বাংলায়। এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঙ্কার দিয়েছেন নাড্ডা। যেভাবে হামলা চালানো হয়েছে। এবং রাজ্যের পুলিসের েযভাবে রাজনীতিকরণ হয়েছে তা ই ঘটনা স্পষ্ট করে দিয়েছে। মমতা সরকারের অবসান আসন্ন হুঙ্কার দিয়েছেন নাড্ডা। বাংলায় একুশের ভোটে ডবল ইঞ্জিনের সরকার গড়বে বিজেপি।

মমতার পায়ের তলার মাটি সরছে

মমতার পায়ের তলার মাটি সরছে

রাজ্যে প্রশাসনের প্রশ্রয়ে সিন্ডিকেট-কাটমানি চলছে। আলু থেকে কয়লা সর্বত্র সিন্ডিকেট চলছে। সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছেন। মমতার পায়ের তলার মাটি সরে যাচ্ছে আঁচ করেই বিজেপির উপর হামলা বাড়ছে। রাজ্যে ১৩০ জন বিজেপি কর্মী খুন হয়েছে। বাংলার মানুষের ভোটেই বিজেপি সরকার গড়বে বলে হুঙ্কার দিয়েছেন নাড্ডা। প্রসঙ্গত উল্লেখ্য অমিত শাহ রাজ্যে এসেই ২০০ আসনের টার্গেট বেধে দিয়ে গিয়েছেন বাংলার বিজেপি নেতাদের। নাড্ডা এদিব দাবি করেছেন ২০০-র বেশি আসনে জিতবে বিজেপি। গণতান্ত্রিক পথেই মমতাকে হারাবে বিজেপি।

মমতার আক্রমণ

মমতার আক্রমণ

নাড্ডার উপর হামলা পরিকল্পিত। বিজেপি পরিকল্পিত ভাবে ঘটনা সাজিয়েছে। যাতে খবরের শিরোনামে আসা যায় সেকারণেই েই সব নাটক চালাচ্ছে বিজেপি। এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি দিল্লি, গুজরাতের দল নয় বলে বহিরাগতদের সাবধান করেছেন মমতা। এদিকে পুরো ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অভিষেক বন্দ্যোপাধ্যােয়র গ্রেফতারি দাবি করেছেন বিেজপি নেতা সৌমিত্র খাঁ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+