দেবশ্রীকে নেওয়ার পক্ষে জোর সওয়াল! শোভন-বৈশাখীকে নিয়ে 'বেফাঁস' মন্তব্য জয় বন্দ্যোপাধ্যায়ের

অভিনেত্রী দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার জন্য জোর সওয়াল করলেন অভিনেতা তথা বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।

অভিনেত্রী দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার পক্ষে জোর সওয়াল করলেন অভিনেতা তথা বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। রবিবার পূর্ব বর্ধমানের বড়শূলে তিনি বলেন, দেবশ্রী রায়কে নিতে গিয়ে যদি শোভন বৈশাখী বিজেপি ছাড়েন তাতে অসুবিধার কিছু নেই। এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্র কিংবা রাজ্য নেতৃত্বের কোনও বক্তব্য পাওয়া যায়নি। এখনও পাল্টা কোনও মন্তব্য করেননি শোভন-বৈশাখীও।

দেবশ্রীর জন্য সওয়াল জয়ের

দেবশ্রীর জন্য সওয়াল জয়ের

দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার জন্য জোর সওয়াল করলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের বড়শুনে তিনি বলেছেন, দেবশ্রী রায় বড় অভিনেত্রী। তাঁর ছবি অপরূপায় অভিনয় করে, দেবশ্রী রায় অভিনয় জগতে পা রাখেন। দলীয় সভা থেকে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর আবেদন, দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়া হোক। তার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোক হিসেবে পরিচিত শোভন চট্টোপাধ্যায় এবং সঙ্গে থাকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় দল ছাড়েন তাতে কোনও অসুবিধা নেই বলে জানিয়ে দেন তিনি।

ফের বেফাঁস জয় বন্দ্যোপাধ্যায়

ফের বেফাঁস জয় বন্দ্যোপাধ্যায়

বরাবরই বেফাঁস মন্তব্যের জন্য বিশেষ পরিচিত বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দলে দেবশ্রী রায়ের গুরুত্ব বোঝাতে, দলে থাকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে চড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, নিজের স্বামী থাকতে পরের স্বামীকে নিয়ে ঘুরছেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা প্রেমের জায়গা কিন্তু পরকীয়ার জায়গা নয়। যেভাবে তিনি নিজের স্বামী থাকতে পরের স্বামীকে নিয়ে ঘুরছেন, তা বাংলার মানুষ মেনে নেবে না। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আনকোরা মহিলা বলেও আক্রমণ করেন তিনি।

দেবশ্রীকে নিয়ে বিজেপিতে টানাপোড়েন

দেবশ্রীকে নিয়ে বিজেপিতে টানাপোড়েন

বিজেপিতে যোগ দিতে চান রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। তিনি বিষয়টি নিয়ে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও কথা বলেছেন। অন্যদিকে দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়া নিয়ে চড়া বিরোধিতায় অটল রয়েছেন শোভন-বৈশাখী। শোনা যায় বিজেপিতে যোগ দেওয়ার আগে তাঁরা শর্তও দিয়েছিলেন। মুকুল রায় বিষয়টি সমাধান করার চেষ্টা করলেন, এখনও যে তার কোনও সমাধান হয়নি, জয় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকেই পরিষ্কার। রবিবার পূর্ব বর্ধমানে জয় বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পর শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় কী করেন এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+