বিজেপি শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে দিলেন মহুয়া! তৃণমূলে যোগদান জনপ্রিয় নেত্রীর

গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে ফের বিজেপিকে বড়সড় ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের হাত ধরে নদিয়ার বিজেপি সংগঠনে ভাঙন ধরল।

গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে ফের বিজেপিকে বড়সড় ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের হাত ধরে নদিয়ার বিজেপি সংগঠনে ভাঙন ধরল। বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যা অনুগামীদের নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস।

বিজেপি নেত্রী তৃণমূলে নাম লেখালেন

বিজেপি নেত্রী তৃণমূলে নাম লেখালেন

করিমপুরে বিধায়কের কার্যালয়ে এসে বিজেপি নেত্রী চৈতালি সাহা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁর হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন সংসদ মহুয়া মৈত্র। তিনি করিমপুরেরই বিধায়ক ছিলেন ২০১৯-এর আগে। এদিন তাঁর পুরনো অফিসে এসেই করিমপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা বিজেপি নেত্রী তৃণমূলে নাম লেখান।

মানুষের পাশে দাঁড়াতেই তৃণমূলে

মানুষের পাশে দাঁড়াতেই তৃণমূলে

তৃণমূলে যোগ দিয়ে চৈতালীদেবী বলেন, উন্নয়নই শেষ কথা। সেই উন্নয়নমূলক কাজ আর মানুষের পাশে থাকার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এলাম। মানুষের হয়ে কাজ করতে চাই। বিজেপিতে থেকে সেই কাজ আমি করতে পারছিলাম না। তাই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলাম।

দিদির কাজে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদান

দিদির কাজে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদান

চৈতালীদেবী আরও জানান, কট্টর বামপন্থী পরিবার আমাদের। সেখান থেকে বিজেপিতে গিয়েছিলাম মানুষের পাশে থাকার জন্য। কিন্তু কাজ করতে পারিনি। তবে করিমপুরে মুহুয়াদির কাজ খুব কাছ থেকে দেখেছি। কেননা মহুয়াদির কার্যালয়ের পাশেই আমার বাড়ি। তাঁর কাজে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মধারায় অনুপ্রাণিক হয়েই তৃণমূলে এলাম।

ভোটে জেতাই নয়, মানুষের জন্য কাজই আসল

ভোটে জেতাই নয়, মানুষের জন্য কাজই আসল

তিনি বলেন, ভোটে জেতাই সব নয়, মানুষের জন্য কাজ করাটাই আসল। ভোটে জিতে মানুষের জন্য কাজ করতে না পারলে কোনও দামই থাকবে না জেতার। কারণ মানুষের পাশে না থাকলে, তাঁদের জন্য কাজ না করলে, পরেরবার আর ভোট চাইতে যাওয়া যায় না, যাওয়া উচিতও নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+