টিকাকরণে পুরসভার উদাসীনতা নিয়ে ক্ষোভ! তৃণমূলের 'ভ্যাকসিন' তাঁর কাছে, হুঁশিয়ারি জিতেন্দ্র তিওয়ারির
টিকাকরণে পুরসভার উদাসীনতা নিয়ে ক্ষোভ! তৃণমূলের 'ভ্যাকসিন' তাঁর কাছে, হুঁশিয়ারি জিতেন্দ্র তিওয়ারির
আসানসোলের (asansol) মানুষ ভ্যাকসিন (vaccine) পাচ্ছেন না, কিন্তু নেতা-নেত্রীদের নামে বড় বড় হোর্ডিং-এ প্রচার চালানো হচ্ছে। এমনটাই অভিযোগ আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি (bjp) নেতা জিতেন্দ্র তিওয়ারির (jitendra tiwari)। এলাকায় তৃণমূলের (trinamool congress) সন্ত্রাস নিয়ে অভিযোগ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তৃণমূলের 'ভ্যাকসিন' তাঁর জানা
জিতেন্দ্র তিওয়ারি বলেন, নির্বাচনে ভোট লুট করেই জয়ী হয় তৃণমূল। ফলে ভোট লুট করতে এলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূলরকে ভয় পাওয়ার কিছু নেই। কেননা ওরা কীভাবে ভোট করায় তা তাঁর জানা। আর তা আটকাতে ভ্যাকসিনও তাঁর জানা আছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে জিতেন্দ্র তিওয়ারি সঙ্গে সঙ্গেই বিষয়টিকে হাল্কা করারও চেষ্টা করেছেন। তিনি বলেছেন, তিনি ভালবাসার ভ্যাকসিনের কথা বলছেন। ভালবাসা দিয়েই তৃণমূলের গুণ্ডামী রুখে দেওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ভোট লুট করতে গেরে ফিরতে হবে অ্যাম্বুল্যান্সে
দলের বিক্ষোভ সভা থেকে নিজের পুরনো দল তৃণমূলকে হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, নির্বাচনের দিন বুথ লুট করতে এলে, নিজের গাড়িতে আসলেও, ফিরতে হবে অ্যাম্বুল্যান্সে।

হুমকিকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল
তবে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ওই হুমকিকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। আসানসোল পুরসভার বর্তমান পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় পাল্টা জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করেছেন।

টিকাকরণে পুরসভার উদাসীনতার অভিযোগ
আসানসোল পুরসভা এলাকায় করোনার টিকাকরণে উদাসীনতার অভিযোগ তুলেছেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছেন, যেখানে ১৪৪ টি ওয়ার্ড নিয়ে গঠিত কলকাতা পুরসভায় ২০০ টি ভ্যাকসিন সেন্টার রয়েছে, সেখানে ১০৬ টি ওয়ার্ড নিয়ে গঠিত আসানসোল পুরসভায় ভ্যাকসিন সেন্টারের সংখ্যা ১৭ থেকে ১৮ টি। তিনি অভিযোগ করেন, একদিকে যেখানে সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না, অন্যদিকে তৃণমূলের হাতে থাকা প্রশাসন হোর্ডিং দিয়ে নেতা-নেত্রীদের প্রচার চালাচ্ছে। যদিও প্রাক্তন মেয়রের অভিযোগ উড়িয়ে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসক বলেছেন, সীমিত পরিকাঠামো নিয়ে তাঁরা ভ্যাকসিন দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি ( অমরনাথ চট্টোপাধ্যায়) জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্য করে সংবাদ মাধ্যমকে বলেছেন, যেসব লোক তিনি (জিতেন্দ্র তিওয়ারি) যেসব লোক নিয়োগ করে গিয়েছিলেন, তাঁরা কেউই কাজের নয় বলেই ভুগছেন তারা।

দলের কর্মসূচিতে জিতেন্দ্র তিওয়ারি
৯ অগাস্ট থেকে রাজ্যব্যাপী আটদিনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এলাকায় তৃণমূলের সন্ত্রাসের অভিযোগের পাশাপাশি ভ্যাকসিন নিয়ে অভিযোগে সরব হন তিনি। আসানসোল পুরনিগমের সামনে তাঁর সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কুলটি বিধায়ক অজয় পোদ্দার এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।












Click it and Unblock the Notifications